মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

ইভিএম নিয়ে সিইসির উদ্বেগ্ন

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট বিলম্বিত হওয়ার বিষয়টি কমিশনকে উদ্বিগ্ন করে তুলেছে। আলাপ-আলোচনা করে এগুলোকে যতটা ওভারকাম করা সম্ভব তার চেষ্টা করা হবে।

বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এমন মন্তব্য করেন।

গত ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনে ভোটগ্রহণ হয়। সেখানে ইভিএমের ভোট বিকেল সাড়ে চারটায় শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয় রাত আটটায়। যার ফলে এ নিয়ে সাংবাদিক এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতা শুনতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘কোনো কোনো ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট মিলছিল না। কেন ভোট বিলম্বিত হচ্ছে, যেই অভিযোগটা এরআগে আমরা কখনো পাইনি। এটা আমাদের খুব উদ্বিগ্ন করে তুললো। আপনারা ইতোমধ্যে জেনেছেন যে আমরা কেন সভাটি আহ্বান করেছিলাম।

সম্প্রতি রংপুর সিটি করপোরেশনে যে নির্বাচন হয়েছে, তা সুন্দর, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে। কিন্তু কিছু সংকটের কথা বলা হয়েছে। কিছু অভিযোগ আমরা তখনই পাচ্ছিলাম মিডিয়ার সুবাদে।

যেমন, ভোট স্লো হচ্ছে বলে একটা বড় ধরনের অভিযোগ ছিল। কোনো কোনো ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট মিলছিল না। কেন ভোট বিলম্বিত হচ্ছে, যেই অভিযোগটা এরআগে আমরা কখনো পাইনি। এটা আমাদের খুব উদ্বিগ্ন করে তুললো।

আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, এই বিষয়গুলো যারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, যারা মিডিয়াকর্মী হিসেবে সেখানে কাজ করেছেন এবং আমাদের নির্বাচন কর্মকর্তা সেখানে থেকে যারা নির্বাচন ম্যানেজ করেছেন, তাদের একটা সভায় ডেকে ফিডব্যাক নেব।’

সিইসি বলেন, ‘আমরা যদি সরাসরি আপনাদের কাছ থেকে শুনতে না পাই, তাহলে যে সংকটটা হলো এটার কারণটা কিছুকিছু পেয়েছি, পুরোটা আমরা এখনো পাইনি। এগুলো পর্যালোচনা করে চেষ্টা করবো সংকটগুলো ওভারকাম করার।

অন্যান্য নির্বাচনে কিন্তু আমরা এই সমস্যাগুলো পাইনি। আমাদের মিডিয়া কর্মীরা কিছু কিছু বলেছেন, সেগুলো যৌক্তিক বলে মনে হয়েছে। ফিডব্যাক নেওয়ার দরকার ছিল, আমরা তা নিয়েছি।’

বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করা হবো জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আলাপ-আলোচনা করে এগুলোকে যতটা ওভারকাম করা সম্ভব আমরা সেটি চেষ্টা করবো।

আমরা চাই স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। সেখানে এই জিনিসগুলো আমাদের প্রত্যাশা। এই ব্যাপারে আপনারা আমাদের সবসময় সহযোগিতা করেছেন। সামনেও সহযোগিতা করবেন বলে আশা রাখি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভা যাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...