কক্সবাজারের ঈদগাঁওয়ে শাহাব উদ্দীন (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ জানুয়ারি) সকালে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকার ঈদগাঁও নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালের দিকে স্থানীয়রা চলাচলের সময় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ঈদগাঁও থানার ওসি গোলাম কবির বলেন, ঈদগাঁও নদীর গোমাতলী এলাকা থেকে শাহাব উদ্দীন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মৃগীরোগী ছিলেন। যার কারণে নদীতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।
তিনি আরো বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
