সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বিএনপি’র ক্ষমতার উৎস জনগন নয় বন্ধুকের নল

নৈরাজ্য বিরোধী সমাবেশে আ.জ.ম নাছির উদ্দীন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, সামরিক স্বৈরতন্ত্রের ধারকদের গণতন্ত্রের জন্য মায়াকান্না প্রহসন ছাড়া আর কিছুই নয়। যারা আগুন সন্ত্রাস চালিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে তারা কোন মুখে মানবাধিকারের কথা বলে?

আজ বুধবার (১১ জানুয়ারি) সকালে দারুল ফজল মার্কেট চত্বরে অবৈধ ও অগণতান্ত্রিক পন্থায় সরকার উৎখাতে বিএনপি-জামাতের অপচেষ্টা রুখতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগকে যারা ধাক্কা দিয়ে নির্মূল করতে চেয়েছে তারাই পাল্টা ধাক্কায় ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। ইতিহাসের এই পাঠ তথাকথিত আন্দোলনকারীদের জানা থাকা উচিত। আমরা যে কোন নিয়মতান্ত্রিক আন্দোলনকে স্বাগত জানাই। তবে আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধীদের মহড়া কিছুতেই বরদাস্ত হবে না।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, বিএনপি’র ক্ষমতার উৎস বন্দুকের নল। সামরিক স্বৈরশাসক জিয়া সামরিক ইউনিফর্ম গায়ে দিয়ে ক্ষমতা দখল করে রাজনৈতিক উচ্ছিষ্টদের কিনে দল গঠন করেছেন। সুতরাং তারা গণতন্ত্র বুঝে না। জিয়া ক্ষমতায় এসে চিহ্নিত স্বাধীনতা বিরোধী শাহ আজিজকে প্রধানমন্ত্রী ও গণহত্যার খলনায়ক ক্যাপ্টেন হালিমকে মন্ত্রী বানিয়েছিলেন। বেগম জিয়া জঘন্য যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী ও মুজাহেদীকেও মন্ত্রী বানিয়ে ছিলেন। বিএনপি’র এই ঘৃণ্য চরিত্র কারও অজানা নয়।

তিনি আরো বলেন, আমাদের শক্তি তৃণমূলের ঐক্য। এই ঐক্যের শক্তিতে আওয়ামী লীগ রাজপথে ছিলো, আছে এবং থাকবেই। কথিত আন্দোলনকারীদের আম্ফালন অরাজকতা ও নাশকতাকে রাজপথে থেকেই বালির বাঁধের মত উড়িয়ে দিতে আওয়ামী লীগের সক্ষমতা আছে। তিনি জনগনকে সাথে নিয়ে নেতা-কর্মীদের রাজপথে থাকার আহবান জানিয়ে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে গিয়ে বলতে হবে উন্নয়নের ধারাবাহিকতায় আবারও দারকার শেখ হাসিনার সরকার।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈমউদ্দিন চৌধুরী, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, দফতর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইন সম্পাদক এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, ধর্ম সম্পাদক হাজী জহুর আহমদ, নির্বাহী সদস্য আবুল মনসুর, বখতেয়ার উদ্দিন খান, রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াস, হাজী বেলাল আহমদ।

এছাড়াও একই সময় অলংকার চত্বর, ইপিজেড মোড়, বহদ্দারহাট, অক্সিজেন মোড়ে শর্তকতামূলক অবস্থান কর্মসূচী পালিত হয়। সমাবেশ সফল করতে বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল নেতা-কর্মীরা উপস্থিত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...