রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

রাঙামাটিতে ফায়ারিং রেঞ্জে গুলিবিদ্ধ তিন পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটিতে ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণের সময় তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়।

আহতদের মধ্যে এক নারী পুলিশ সদস্যও রয়েছেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে রাঙামাটির বেতবুনিয়া ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মিনু আরা, অভি বড়ুয়া ও সুমন কান্তি দে। তাঁরা তিন জনই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অধীনে যথাক্রমে আকবর শাহ ও বাকলিয়া থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান। তিনি বলেন, রাঙ্গামাটির বেতবুনিয়া ট্রেনিং সেন্টারে আহত সিএমপির তিন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. আমজাদ হোসাইন বলেন, আহত অবস্থায় তিন পুলিশকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনজনই গুলিবিদ্ধ। তাদের অপারেশন থিয়েটারে নেওয়া হচ্ছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শুধু দেশ ও পরিবেশ পরিচ্ছন্ন করলেই হবে না, মানুষের মনও...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...