রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পরকিয়া জেরে স্বামী খুন, দু’বছর পর স্ত্রী গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের কুতুবদিয়ায় ক্লুলেস হত্যা রহস্য উদঘাটন হয়েছে ২ বছর ২ মাস পর। সোমবার (৯ জানুয়ারি) হত্যা মামলার প্রধান আসামী স্ত্রী দিলজাহানকে আটক করেছে পুলিশ।

থানা সূত্র জানায় , ২০২০ সালে ২০ অক্টোবর উত্তর ধুরুং আকবর বলী পাড়ার মৃত ফেরদৌসের পুত্র দিন মজুর মো: ইউনুছ প্রকাশ পেটানের লাশ মেলে স্থানীয় নুরুল হকের ধান ক্ষেতে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা রুজু করে থানায়। লাশের ময়না তদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে সন্দেহাতীত ২০২১ সালে ৩০ সেপ্টেম্বর পেনাল কোড অনুযায়ি হত্যা মামলা রুজু হয়।

থানার ওসি মো: মিজানুর রহমান জানান, ঘটনা বিশ্লেষন ও ডিজিটাল তথ্য প্রযুক্তির মাধমে উর্ধতন পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তার তত্বাবধানে অভিযান চালিয়ে সোমবার (৯ জানুয়ারি) রাত আড়াইটার দিকে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার আকমল আলী পকেট গেটস্থ ভাড়া বাসা থেকে স্বামী হত্যার মূল আসামী স্ত্রী দিলজাহানকে (৩৯) আটক করা হয়। আসামী দিলজাহান পরকিয়ায় মগ্ন থেকে স্বামী মো: ইউনুছকে হত্যার কথা স্বীকার করেছে বলেও তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...