শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে মাদক মামলায় ৩ যুবকের পাঁচ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার একটি মাদক মামলায় তিন যুবকের ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৯ জানুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

রায়ের সময় আদালতে আসামিরা অনুপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, কক্সবাজার জেলার টেফনাফ থানার আব্দুর রহিম রুবেল (২৪), জোবায়ের (২৩) ও মো. বাহাদুর (২২)।

মামলার নথি থেকে জানা যায়, নগরের আকবরশাহ থানার সিটি গেইট এলাকা থেকে ২০১৭ সালের ২৯ মার্চ ওই ৩ যুবককে আটক করে পুলিশ। এসময় তাদের শরীরে তল্লাশি করে এক হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আকবরশাহ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আবছার বাদী হয়ে মামলা করেন। একই বছরের ২৭ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা আকবরশাহ থানার উপপরিদর্শক (এসআই) জসীম উদ্দীন আদালতে অভিযোগপত্র জমা দেন।

আদালতে এ মামলায় ৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় আব্দুর রহিম রুবেল, জোবায়ের ও মো. বাহাদুর নামের তিন আসামিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি তিনজনই আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি সরকার কোন বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য নয় সকল বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে কাজ...