শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

টেকনাফ পৌর শহর সড়কের বেহাল দশা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

সড়ক খুলে দীর্ঘ দিন ধরে কাজ না করে ফেলে রাখায় ধুলোবালিতে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে সড়কের উভয় পাশে বসবাসকারীদের গাছপালা ধুলোবালিতে বিবর্ণ হয়ে পড়েছে।

টেকনাফ থেকে বাহারছড়া শামলাপুর ৩১ কিলোমিটার এলজিইডি সড়কটি কংক্রিটের পর কার্পেটিং না করেই খোলা অবস্থায় দীর্ঘদিন ধরে কাজহীন অবস্থায় পুরো সড়কটি পড়ে রয়েছে। পুরো এলাকা ধুলোবালিতে পরিনত হয়ে যাত্রী ও এলাকাবাসী চরম ভোগান্তিতে যাতায়ত করছে। এ অবস্থায় ধুলোবালিতে এলাকার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এভাবে কাজহীন পড়ে থাকা অবস্থায় বর্ষা শুরু হলে ভোগান্তি আরও বাড়বে।

জানা যায়, বিগত ২০২১-২০২২ অর্থ বছরে টেকনাফ থেকে শামলাপুর পর্যন্ত ৩১ কিলোমিটার সড়কটির উন্নয়ন কাজ শুরু হয়। এটি টেকনাফ এলজিইডি বাস্তবায়ন করছে। এ দীর্ঘ সড়কটি টেকনাফ ও বাহারছড়া সাগর উপকূলীয় এবং পাহাড়ী এলাকার অভ্যন্তরীণ সড়কটি জনগুরুত্বপূর্ণ। মেরিন ড্রাইভ সড়কের বিকল্প সড়ক হলেও দুই ইউনিয়ন টেকনাফ ও বাহারছড়া ইউনিয়নের বাসিন্দারা এ সড়ক দিয়ে উৎপাদিত পণ্য মাছ, পান, সুপারি, তরিতরকারি ও শাকসবজিসহ গ্রামীন অবকাঠামো উন্নয়নে একমাত্র সড়ক। এ অবস্থায় সড়ক দিয়ে স্থানীয় উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করতে বাধাগ্রস্থ হচ্ছে। সেই সাথে আইনশৃঙ্খলা পরিপন্থী মাদক মানব পাচার ও বনদস্যুদের অপকর্মের বিরুদ্ধে পুলিশের অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানসমূহের চলমান উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়নে ধীরগতি ও গাফিলতির কারণে এ সড়কের বেহাল অবস্থা বিরাজ করছে। এতে জনদুর্ভোগ বাড়ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ এলজিইডির প্রকৌশলী মো. আরিফ হোসেন বলেন, ‘সড়ক উন্নয়নের কাজ চলমান রয়েছে’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

ঈদগাঁওতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত

কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে শাহ ফকির বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ (১২) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১:০৩ মিনিটে এ...

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই...

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।মন্ত্রী আজ সকালে রাজধানীর...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...