শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জোরারগঞ্জ থানার মুরাদপুর এলাকায় ছয় বছরের আগে এক কিশোরীকে ধর্ষণের মামলায় মো. শাহজাহানকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড ও ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত

রোববার (৮ জানুয়ারি) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরার আদালত এ রায় দেন।

রায়ের সময় ট্রাইব্যুনালে আসামি উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহজাহান জোরারগঞ্জ থানার কাটাছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মুরাদপুর এলাকার মৃত শাহ আলমের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর পিপি খন্দকার আরিফুল আলম বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায়ের সময় ট্রাইব্যুনালে আসামি উপস্থিত ছিলেন।

পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। তিনি বলেন, ধর্ষণের ফলশ্রুতিতে জন্ম হওয়া শিশুর সব ব্যয়ভার রাষ্ট্র বহন করবে।

আসামির সম্পত্তি থেকে শিশুর ব্যয়ভার বহন করা হবে। আসামি মো. শাহজাহানের সম্পত্তি বাজেয়াপ্ত করে সে ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। আসামি শাহজাহান শিশুটির বাবা হিসেবে সমাজে পরিচিত হবেন।

মামলার নথিপত্র থেকে জানা গেছে, ২০১৬ সালের ১৫ মে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ নালিশি মামলা দায়ের করেন। ট্রাইব্যুনাল জোরালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অনুসন্ধান প্রতিবেদন দাখিলের আদেশ দেন। পুলিশ অনুসন্ধানে ঘটনার প্রাথমিক সত্যতা না পাওয়ায় আদালতে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়।

এর বিরুদ্ধে মামলার বাদী ট্রাইব্যুনালে না রাজি আবেদন দেন। ট্রাইব্যুনাল আবেদন গ্রহণ করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১)/১৩ ধারায় আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় ইস্যু করার আদেশ দেন। আসামি ধর্ষণের শিকার নারীর শিশুর পিতৃত্ব অস্বীকার করে। বাদীর বিশেষ আবেদনের প্রেক্ষিতে ডিএনএ পরীক্ষা হয়। ডিএনএ পরীক্ষায় ধর্ষণের ফলে জন্ম গ্রহণকারী শিশু আসামির ঔরস শিশু বলে প্রমাণিত হয়। ২০১৮ সালের ২৪ অক্টোবর ট্রাইব্যুনালে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ৬ জনের সাক্ষ্য শেষে ট্রাইব্যুনাল রায় দেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...