বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তিতে অবৈধ অবস্থানকারী উচ্ছেদ

নয়ন শীল

চট্টগ্রামের কালুরঘাটের মোহরা শিল্প এলাকায় অবস্থিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন ভূমি ও স্থাপনায় অবৈধ অবস্থানকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

রবিবার ৮ জানুয়ারি ২৩ ইং সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মোঃ আক্তার জামীল এর পরিচালনায় ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এর সহায়তায় এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।এসময় উচ্ছেদ কার্যক্রমের তদারকি করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহাবুবুর রহমান।

জানা যায়, চট্টগ্রামের ২০ মোহরা শিল্প এলাকা, কালুরঘাট, চাদগাঁও- এ অবস্থিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ৫.০৬ একর জমিসহ স্থাপনা (প্রাক্তন মালটিপল জুস কনসেনট্রেট প্ল্যান্ট, এমজেসিপি এর জায়গা) অস্থায়ী ভিত্তিতে মাসিক ভাড়া হিসেবে লেকটাচ কর্পোরেশন-কে ০৩ (তিন) বছরের জন্য ভাড়া প্রদান করা করা হয়। কিন্তু ভাড়া চুক্তির মেয়াদ ১৬ জুন ২২ ইং তারিখে উত্তীর্ণ হওয়ার পরও ভাড়াটিয়া ভাড়া প্রদান না করে অবৈধভাবে অবস্থান করে আসছিলো। ভাড়াটিয়ার নিকট বর্তমানে জামানতসহ বকেয়া ভাড়া বাবদ ট্রাস্টের ১,৮৩,৭১,৪৪৯/-(এক কোটি তিরাশি লক্ষ একাত্তর হাজার চারশত ঊনপঞ্চাশ) টাকা পাওনা রয়েছে। ভাড়াটিয়া কর্তৃক বারবার অঙ্গীকারনামা দেয়া সত্বেও বকেয়া ভাড়া পরিশোধ না করায় অবৈধভাবে অবস্থানকারী ভাড়াটিয়াকে উচ্ছেদ করা হয়।

অভিযানকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং চান্দগাঁও থানার মোট ৬৫ জন পুলিশ সদস্য মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত আয়ের অর্থ দ্বারা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের পুনর্বাসন এবং তাঁদের কল্যাণে ব্যয় করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের কাছে টাকা দাবি ও মামলায় জড়িয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একটি...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল...