শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

চট্টগ্রামে আন্তঃজেলা প্রতারক চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে আন্তঃজেলা প্রতারক চক্রের মূলহোতা শেখ জাহাঙ্গীর কবিরসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (৬ জানুয়ারি) নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো, জাহাঙ্গীর কবির (৪৬) মোহাম্মদ আলী (৫১), মো. ওয়াসিম আহমেদ (৩৭),মো. নাজমুল হুদা খান ওরফে নাজমুল (৪৬), মো. রাজিবুল হক ওরফে বাবু (৩৮) ও মো. শাহজালাল (৫৩)।

শনিবার (৭ জানুয়ারি) মনসুরাবাদে ডিবি বন্দর ও পশ্চিমের কনফারেন্স রুমে এক সংবাদে সম্মেলনে পশ্চিমের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, টানা ৩৬ ঘণ্টা চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়- গ্রেপ্তার শেখ জাহাঙ্গীর ও মো. ওয়াসিম আহমেদ চক্রের মূলহোতা। তারা ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন আন্তর্জাতিক মানের হোটেলে অবস্থান করে নিজেদেরকে তেল ও চিনির আমদানিকারক বলে পরিচয় দিয়ে থাকে। পরবর্তীতে তাদের সহযোগীদের সাথে নিয়ে তেল ও চিনি বিক্রির কথা বলে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করে।

তিনি আরও বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে প্রতারণার কাজ করে আসলেও প্রতারণার পর গা ঢাকা দেওয়ায় তাদের শনাক্ত করা যাচ্ছিল না। প্রতারণার সংবাদ পেয়ে প্রতারণার শিকার ভিকটিমদের সাথে নিয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় একটানা ৩৬ ঘণ্টা অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের আটক করার পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ব্যক্তি তাদের কাছে প্রতারণার শিকার হয়েছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...