বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাঙ্গামাটিতে ‘পবিত্র ত্রিপিটক’ মঙ্গল শোভাযাত্রা

নিহার বিন্দু চাকমা, রাঙ্গামাটি

জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয়।  ইহাই সনাতন ধর্ম’ বিশ্বজয়ে গৌতম বুদ্ধের অহিংসার বাণী ‘পবিত্র ত্রিপিটক’ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে রাজবন বিহার প্রাঙ্গণ থেকে হাজারও গাড়ি বহর নিয়ে শোভাযাত্রাটি শহরের বনরুপা-তবলছড়ি-আসামবস্তি-ভেদভেদী কলেজগেইট প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে পুনরায় বিহারে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বৌদ্ধ ধর্মাবলম্বী ধর্মপ্রাণ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এতে গৌতম বুদ্ধের ত্রিপিটক বাণী ও ধর্মীয় সঙ্গীত প্রচার করা হয়। রাস্তার দুইধারে হাজারও পূন্যার্থী ত্রিপিটকবাহী গাড়ি বহরে ত্রিপিটক গ্রন্থে ফুল ছিটিয়ে শ্রদ্ধা জানান এবং ভিক্ষুদের বিভিন্ন সামগ্রী দান করেন পূণ্যার্থীরা।

বুদ্ধের অমৃতময় বাণী ‘মৃত্যু থেকে রক্ষাকল্পে পিতা-পুত্র, আত্মীয়-পরিজন, বন্ধু বলতেও কেউ নেই সেখানে ধন-সম্পদ, মান-যশঃ, এমনকি প্রভাব প্রতিপত্তিও অসহায়’ ‘দুর্বিনীতি (মূর্খ) লোকের দ্বারাই জগতে যত অপরাধ সংঘটিত হয়, সুশিক্ষিত বিনয়ী লোকেরাই পৃথিবীর ভারসাম্য রক্ষা করে থাকেন’ ‘লৌহ থেকে সৃষ্ট মরীচিকা স্বসৃষ্ট লৌহাকেই ধ্বংস করে ফেলে, তদ্রুপ অসংযত মানুষ নিজকৃত অপরাধেই নিজে বিদ্ধ হয়’ পবিত্র ত্রিপিটকের সূত্রপিটক, বিনয়পিটক ও অভিধর্মপিটক গ্রন্থের বাণীগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয়। ফলে প্রচারের মাধ্যমে খারাপ কাজে বিরত থেকে সঠিক পথ অবলম্বন করে।

আগামী ৮ জানুয়ারি পরমপূজ্য সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)’র ১০৪ তম জন্মদিবস উপলক্ষ্যে প্রতিবছর রাঙ্গামাটি জেলা শহরে এই শোভাযাত্রার আয়োজন করে থাকে রাজবন বিহার কতৃপক্ষ।

উল্লেখ্য, সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙ্গামাটি সদর উপজেলার ১১৫নং মগবান মৌজার মোরঘোনা গ্রামের জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বছর বয়সে পরিনির্বাণ (দেহত্যাগ) লাভ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে নগরের নন্দনকানন রথের পুকুর পাড়...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...