বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ১০ আর ই ব্যাটালিয়ন এর উদ্যোগে কেরেককাটা পাড়ার পাহাড়ী সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কেরেককাটা অমর স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বড়দের ১০০ টি এবং শিশুদের ১২০ টি পোষাক (শীতবস্ত্র) বিতরণ করা হয়।
ব্যাটালিয়নের ক্যাপ্টেন বখতিয়ার আহমেদ ও ওয়ারেন্ট অফিসার আল-আমিন অসহায়দের মাঝে শীতবস্ত্র তুলে দেন। এ সময় এলাকার জনপ্রতিনিধি, কারবারি ও কেরেটকাটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
বিতরণকালে ক্যাপ্টেন বখতিয়ার আহমেদ বলেন,সেনাবাহিনী সব সময় অসহায়দের পাশে ছিল এবং থাকবে।
