মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে হেড মাঝিসহ গুলিবিদ্ধ ২

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ওয়ান ডাব্লিউ ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে হেড মাঝিসহ ২ জন গুলিবিদ্ধ হয়েছেন

বুধবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

রোহিঙ্গারা জানায়, গুলিবিদ্ধ হেড মাঝি জাফর আলম (৩০) ও তার ভাই ছৈয়দ আলম (২৫) একটি চা দোকানে বসে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছিলেন। এসময় আরসা সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে তাদের। আহত অবস্থায় তাদের কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এ ঘটনার বিষয়ে নিচ্ছিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্র জানায়, ইদানিং রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীরা ক্যাম্পের মাঝিকে টার্গেট করে গুলি করে হত্যা করছে। যেহেতু, তারা প্রত্যবাসনের পক্ষে কথা বলছে এবং সরকরি আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা দিয়ে যাচ্ছে এটাই তাদের দোষ। ক্যাম্পে টান টান উত্তেজনা বিরাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...