কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩৮ বোতল বিদেশি মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১১ টার দিকে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা সাকিনস্থ জনৈক সালেহ আহম্মেদের বসতবাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,জাহিদুল ইসলাম (২১) এবং আব্দুল হামিদকে (২১)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমে জানান, বিদেশি মদ উদ্ধারের ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু শেষে বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
