বুধবার, ২৯ জুলাই ২০২৬

দেশীয় তৈরী দুইটি আগ্নেয়াস্ত্র সহ কক্সবাজারে যুবক গ্রেফতার

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার

কক্সবাজারে অভিযান চালিয়ে দেশীয় তৈরী দুইটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

আজ (৩ জানুয়ারী) মঙ্গলবার রাত বারটার দিকে সদর উপজেলার নিকটবর্তী পাওয়া হাউজ স্টেশন এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবু সালাম চৌধুরী।

গ্রেফতারকৃত যুবক সদর উপজেলার বাসটার্মিনালস্থ লার পাড়া ইয়ার মোহাম্মদ সওদাগরের ছেলে মিজানুর রহমান (২৬) ।

র‍্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত বারোটার দিকে কক্সবাজার সদর উপজেলাস্থ পাওয়ার হাউজ স্টেশনে পোঁছালে এক যুবক র‍্যাবকে দেখে পালানোর চেষ্টা করলে র‍্যাব তাকে আটক করে। এ সময় তার দেহ ও শপিং ব্যাগ তল্লাশী করে দেশীয় তৈরী দুই টি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ বর্ণিত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করার জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করেছেন র‍্যাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

আরও পড়ুন

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...