শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

সড়কের উপর দোকান নির্মাণ বন্ধ করল কর্ণফুলী এসিল্যান্ড

কর্ণফুলীতে সিডিএ সড়কের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ চেষ্টা রুখে দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

৩রা জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি খাস জায়গা দখল করে একটি হার্ডওয়ারের দোকান ও আরেকটি মোবাইল টেলিকমের দোকান নির্মাণ করার চেষ্টা করেছেন স্থানীয় প্রভাবশালী একটি পক্ষ। এই সংবাদ পেয়ে সহকারি কমিশনার (ভূমি) ও কর্ণফুলী থানার পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উচ্ছেদ করেন। ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে দোকান মালিক পালিয়ে যান।

এ বিষয়ে স্থানীয়রা জানায়, জায়গাটি সরকারি খাস সম্পত্তি। দীর্ঘদিন ধরে রাস্তাটি দিয়ে মানুষ চলাচল করছে। কিন্তু কয়েক দিন থেকে এই জায়গায় মো. শাহেদ মিয়া ও তার ছেলে নজির আহমেদ নামে দুই ব্যক্তি দোকান ঘর নির্মাণের কাজ করছিলেন।

এ বিষয়ে কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী বলেন, সরকারি জায়গা দখল করে যাঁরা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করবেন তাঁদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে কর্ণফুলীর বিভিন্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরী তাইমুরের প্রথম মৃত্যুবার্ষিকী।২০২৫ সালের এই দিনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি ঢাকায় একটি...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...