বুধবার, ২৯ জুলাই ২০২৬

কক্সবাজারে উন্মুক্ত স্থানে থার্টি ফার্স্ট নাইট পালনে নিষেধাজ্ঞা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

একদিন পরই ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিচ্ছে ২০২২ সাল। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে তাই বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর কক্সবাজারে বেড়াতে এসেছেন হাজারো পর্যটক। তাদের মধ্যে একটি বড় একটি অংশের লক্ষ্য ‘থার্টি ফার্স্ট নাইট’ পালন করা। কিন্তু কক্সবাজার জেলা প্রশাসন সরাসরি জানিয়ে দিয়েছে উন্মুক্ত জায়গায় কোনো ব্যান্ড, নাচ-গান কিংবা গণজমায়েত করে হৈ-হুল্লোড় করা যাবে না। 

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান।

আবু সুফিয়ান বলেন, ‘সরকারি নির্দেশনা মতে সৈকতের উন্মুক্ত স্থানে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কনসার্ট, গান বাজনা করা যাবে না। ৩১ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১ জানুয়ারি (রোববার) সন্ধ্যা ৬টা পর্যন্ত উন্মুক্ত স্থানে হৈ-হুল্লোড় নিষিদ্ধ থাকবে। তবে হোটেল কর্তৃপক্ষ চাইলে অতিথিদের জন্য নববর্ষ উদযাপনের আয়োজন করতে পারে। তবে এক্ষেত্রে কোনো পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বা মিডিয়া যুক্ত থাকলে অবশ্যই প্রশাসন থেকে অনুমতি নিতে হবে।

এদিকে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে প্রশাসনের নিষেধাজ্ঞায় হতাশার কথা জানিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সৈকতে আসা পর্যটকেরা।

ঢাকা থেকে আসা পর্যটক সাইমুম শাহীন বলেন, ‘বিশ্বের দীর্ঘতম সৈকতে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে নিষেধাজ্ঞার বিষয়টি দুঃখজনক। নিরাপত্তা জোরদার রেখে অনুমতি দেয়া উচিত ছিল।

কুমিল্লা থেকে আসা পর্যটক আহাদ-ঝুমুর দম্পতি বলেন, ‘সৈকতে ২০২২ সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করবো আশা নিয়ে সৈকতে এসেছি। কিন্তু এখানে আসার পর জানতে পারলাম সৈকতে কোনো নাচ-গান কিংবা কনসার্টের আসর হবে না। একটু খারাপ লাগছে।’

পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, বছরের শেষ সূর্যকে বিদায় জানাতে প্রতিবছর কক্সবাজার সৈকতে পর্যটকসহ স্থানীয়দের সমাগম ঘটে। এবারও ২ লাখ পর্যটক কক্সবাজারে অবস্থানের সম্ভাবনা রয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান বলেন, ‘১২০ কিলোমিটারের দীর্ঘতম সৈকতের কোথাও কনসার্ট, নাচগান বা আতশবাজির আয়োজন করা যাবে না। স্বাভাবিক অবস্থায় বালুচরে দাঁড়িয়ে সূর্যাস্তসহ সমুদ্র উপভোগ করা যাবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সবসময় কাজ করে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...