সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামগড়ে ভুয়া চক্ষু ডাক্তার ও সহযোগীর জেল

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে প্রতারণা করে চক্ষু চিকিৎসা দেওয়ার সময় গোলাম মহিউদ্দিন নামের এক ভুয়া ডাক্তার ও তার সহযোগী উজ্জ্বল খান নামে দুজনকে আটক করা হয়েছে। আটককৃত প্রত্যেককে ১ লক্ষ টাকা করে দুই লক্ষ টাকা জরিমানা এবং আনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় তাদেরকে পুলিশ হেফাজতে দেওয়া হয়। 

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার সদুকার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাশ তাদেরকে এ  সাজা দেন।সাজাপ্রাপ্ত মহিউদ্দিন চৌদ্দগ্রামের গোপাল নগর বেপারি বাড়ির মতিউর রহমানের ছেলে, উজ্জল খান নেত্রকোনার মালনি গ্রামের রমজান খানের ছেলে বলে জানা যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান,তারা চট্রগ্রামের ট্রিটমেন্ট আই হসপিটাল,বিশেষজ্ঞ ডাক্তারের নাম ও প্যাড ব্যবহার করে রামগড় উপজেলার পাতাছড়া, লামকু,গর্জনতলি,পার্শ্ববর্তী উত্তর ফটিকছড়ির বাগান বাজার সহ বিভিন্ন এলাকায় চক্ষু চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল। সংবাদ পেয়ে মোবাইল কোর্টে পরিচালনা করে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন,২০১০এর ২২(১)ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়।

এ সময় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ তাপস চৌধুরী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...