মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চট্টগ্রামে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন মা, দেড় ঘণ্টা পড় মারা গেল সবাই

ফটিকছড়ির নাজিরহাটে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক মা। ভূমিষ্টের পর প্রায় দেড় ঘণ্টা বেঁচে ছিল নবজাতকেরা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নাজিরহাটের একটি বেসরকারি ক্লিনিকে নরমাল ডেলিভারিতে এসব শিশু ভূমিষ্ট হয়। সন্তানদের মধ্যে চারজন ছেলে ও দুইজন মেয়ে শিশু। নবজাতকদের ওজন ছিল ৩৫০ থেকে ৬৫০ গ্রামের মধ্যে।

প্রসূতির তত্ত্বাবধান করা চিকিৎসক ডা. উম্মে ফাতেমা তুজ জোহরা বলেন, তাসলিমা আকতার নামের ওই নারীর স্বামী দুবাই প্রবাসী। তিনি গর্ভধারণের সাড়ে তিন মাস থেকেই আমাদের তত্ত্বাবধানে ছিলেন। তাকে প্রথমে দেখেই মনে হয়েছিল তার পেটের উচ্চতা বেশি। পরে আল্ট্রাসানোগ্রাম করিয়ে দেখা যায় ছয়টি সন্তান। প্রত্যেকেই মুভমেন্ট করছে এবং অ্যাকটিভ আছে।তিনি আরও বলেন, গর্ভধারণের সাড়ে ৫ মাসের দিকে জরায়ুর সমস্যা নিয়ে আবার আসেন তাসলিমা। তখন আল্ট্রাসানোগ্রাম করে দেখা যায় সন্তানের পজিশন উল্টাপাল্টা, একেকজন একেক স্থানে। এক্ষেত্রে আমাদের হাতে দুইটি অপশন ছিল। চট্টগ্রাম মেডিকেলে রেফার করা অথবা মাকে বাঁচাতে দ্রুত নরমাল ডেলিভারির ঝুঁকি নেয়া। যেহেতু রোগী আমাদের ওপর আস্থা রেখে অনুরোধ করেছেন; তাই আমরা নরমাল ডেলিভারির সিদ্ধান্ত নিয়ে স্যালাইন পুশ করি। পরে একে একে চারটি ছেলে ও দুইটি কন্যা প্রসব হয়। অপরিণত হওয়ায় তারা জীবিত ছিল দেড় ঘণ্টার মতো। আল্লাহর রহমতে মা সুস্থ আছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

আরও পড়ুন

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...