মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

হাটহাজারীতে ভুয়া ডাক্তার আটক

বাবলু দাশ, হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে অভিযান পরিচালনা করে এক ভুয়া ডাক্তারকে আটক ও জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সন্ধ্যায় চিকনদন্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে আবদুল হালিম নামে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়।

আটককৃত আবদুল হালিম মাঝিরপাড়া, মিস্ত্রিঘাটা এলাকার মৃত মকবুল আহমদ এর পুত্র।

জানা যায়, ডিগ্রী বিহীন, বিনা প্রশিক্ষণ ও বিনা অনুমতিতে শল্য চিকিৎসা প্রদান করার অপরাধে ভুয়া ডাক্তার চট্টগ্রামকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ ইহাব সহযোগিতা করেন।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হালিম জানান, তিনি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করেন এবং পরে আধ্যাত্মিকভাবে এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানেন। তিনি জানান, তিনি নাকের পলিপ ও আচিল খুব অল্প সময়ের মধ্যেই সারিয়ে তুলতে পারেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম বলেন,এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে সত্যতা পাওয়ায় ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২’ মোতাবেক উল্লিখিত দন্ড আরোপ করা হয়। পাশাপাশি তার চেম্বারটি বন্ধ করে উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য আফসার’কে মনিটরিংয়ের দায়িত্ব দেয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

আরও পড়ুন

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...