সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামগড়ে কৃষিজমির মাটি কেটে পাচারের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে কৃষিজমি কেটে ইটের ভাটায় মাটি পাচারের দায়ে চার ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার(২০ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাশের নেতৃত্বে রামগড় পৌরসভার বাগানটিলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, অফিস টিলা এলাকার আব্দুল লতিফের ছেলে মোঃ শেখ ফরিদ (২৮), লামকুপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মোঃ নূর হোসেন (২৬), ফেনীর লালপুল এলাকার মোঃ কামাল হোসেনের ছেলে মোঃ আজিজুল হক (২০), ও ফেনীর দাগনভূঁইয়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ রহমত আলী (২৮)।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, এস্কেভেটর (ডেকু) দিয়ে কৃষি জমি হতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একটি মামলায় শেখ ফরিদ ও নুর হোসেন এবং সংযোগ সড়কে অবৈধভাবে উত্তোলিত মাটি পরিবহনের দায়ে অপর একটি মামলায় আজিজুল হক ও রহমত আলীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ধারা ভঙ্গের অপরাধে আটক করে একই আইনের ১৫ (১) ধারায় পৃথক পৃথক দুটি মামলায় আসামিদের প্রত্যেককে ২৫০০০ টাকা করে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে প্রত্যেক আসামিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আসামিগণ তৎক্ষণাৎ অর্থদণ্ডের অর্থ পরিশোধ করায় তাদেরকে মুক্তি দেওয়া হয়।

রামগড় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাশ বলেন, আবাদযোগ্য কৃষি জমি, জমির মাটি, জমির নিচে থাকা বালুসহ অন্যান্য রাষ্ট্রীয় সম্পদ সম্পত্তি রক্ষা এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ), খাগড়াছড়ি জেলা শাখা।বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার বন্যাকবলিত বিভিন্ন...