বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

বিশ্বকাপ আর্জেন্টিনা জিতলেও ফিফার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা। দীর্ঘ তিন যুগ পর এই সোনার হরিণটি তাদের হাতে ধরা দিয়েছে। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার পর বিশ্বকাপ মঞ্চে সৌদি আরবের বিপক্ষে হেরে দলটি কিছুটা ব্যাকফুটে চলে গেলেও তা বেশি সময় স্থায়ী হয়নি। দলের ধারাবাহিকতা রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা ফুটবলের চূড়ায় নিয়ে গেছে তাদের। ঠিক যখন বিশ্বকাপ জয় করে আনন্দের বন্যায় ভাসছে মেসির দল, তখন তাদের জন্য দুঃসংবাদ দিল ফিফা। প্রতিবার বিশ্বকাপের পরপরই ফিফা র‌্যাংকিং প্রকাশ করে। সেখানে আশ্চর্যজনকভাবে বিশ্বকাপ জিতেও শীর্ষে উঠতে পারেনি আর্জেন্টিনা। বরং বিশ্বকাপের পরেও শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে নেইমারের দল ব্রাজিল।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বেলজিয়ামকে টপকে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করে ব্রাজিল। এরপর থেকে টানা ১০ মাস শীর্ষস্থান ধরে রেখেছে তারা। যদিও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল দলটি। বিশ্বকাপে ব্রাজিল জিতেছে ৩টি ম্যাচ। ক্যামেরুনের সঙ্গে একটি হার এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র করে তারা।

আর্জেন্টিনা ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা ট্রফি ও ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের পরেও ফিফা র‌্যাংকিংয়ে এক নম্বর দল হতে পারেনি। আর্জেন্টিনা শীর্ষস্থানে আসতে পারতো যদি তারা বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারাতে পারতো নির্ধারিত সময়ের ভেতর কিন্তু মেসিরা সেটি করতে ব্যর্থ হয়।

আর্জেন্টিনা এবং ফ্রান্স দুই দলই যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে বেলজিয়াম দুই ধাপ পিছিয়ে ৪ নম্বর স্থানে অবস্থান করছে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডস রয়েছে যথাক্রমে পাঁচ ও ছয়ে। শীর্ষ দশে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে ক্রোয়েশিয়া। তারা ১০ম স্থান থেকে এ লাফে ৭ম স্থানে উঠে এসেছে।

অন্যদিকে বিশ্বকাপে অংশ না নিয়েও ৮ম স্থানে অবস্থান করছে ইতালি। বিশ্বকাপের দুই হট ফেবারিট পর্তুগাল ৯ম ও স্পেন ১০ম স্থানে রয়েছে। এবারের বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় দল ছিল মরক্কো। তারা তাদের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ র‌্যাংকিংয়ে পৌঁছেছে। ১১ নম্বরে অবস্থান করছে আফ্রিকান লায়ন্সরা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ২০ দল

১. ব্রাজিল

২. আর্জেন্টিনা

৩. ফ্রান্স

৪. বেলজিয়াম

৫. ইংল্যান্ড

৬. নেদারল্যান্ডস

৭. ক্রোয়েশিয়া

৮. ইতালি

৯. পর্তুগাল

১০. স্পেন

১১. মরক্কো

১২. সুইজারল্যান্ড

১৩. যুক্তরাষ্ট্র

১৪. জার্মানি

১৫. মেক্সিকো

১৬. উরুগুয়ে

১৭. কলম্বিয়া

১৮. ডেনমার্ক

১৯. সেনেগাল

২০. জাপান

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

আরও পড়ুন

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...