শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

আ. লীগের কেন্দ্রীয় সম্মেলন,চট্টগ্রামে ডেলিগেট ও কাউন্সিলর ১১০১ জন

স্টাফ রিপোর্টার

আ. লীগের জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর। সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে যোগ দিতে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছেন এক হাজার ১০১ জন কাউন্সিলর ও ডেলিগেট। এছাড়াও ট্রেন, বাস ও প্রাইভেট গাড়িযোগে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী ঢাকার সম্মেলনের প্রথম অধিবেশনে যোগ দেবেন।

কাউন্সিলর, ডেলিগেট ও নেতাকর্মীরা যাতে ঢাকায় যেতে পারে সেজন্য মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গাড়ির ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ১২৯ জন কাউন্সিলর ও ২৫৮ জন ডেলিগেট, দক্ষিণ জেলা থেকে ১১৯ জন কাউন্সিলর ও ২৩৮ জন ডেলিগেট, উত্তর জেলা থেকে ১১৯ জন কাউন্সিলর ও ২৩৮ জন ডেলিগেট সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও দক্ষিণ জেলা থেকে দুই হাজার, উত্তর জেলা থেকে এক হাজার ও মহানগর থেকে দুই হাজার নেতাকর্মী ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। বেশিরভাগ নেতাকর্মী ২৩ ডিসেম্বর রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল ঘিরে নেতাকর্মীরা উজ্জীবীত। এবারের কাউন্সিলে যোগ দিতে দক্ষিণ জেলা আওয়ামী লীগ থেকে ১১৯ জন কাউন্সিলর ও ২৩৮ জন ডেলিগেট ঢাকায় যাবেন। এছাড়াও দুই হাজার নেতাকর্মীর বিভিন্নভাবে ঢাকায় যাবেন।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম বলেন, ১১৯ জন কাউন্সিলর ও ২৩৮ জন ডেলিগেট নিয়ে ঢাকায় যাবো। এজন্য দুটি ট্রেনের বগিও ভাড়া করেছি। নির্ধারিত সংখ্যার বাইরেও বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা বাস, ট্রেন ও প্রাইভেট গাড়ি নিয়ে ঢাকায় যাবেন।

উল্লেখ্য, আগামী ২৪ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। বর্তমান আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও সভাপতি হচ্ছেন তা অনেকটা নিশ্চিত। সাধারণ সম্পাদক পদে আসতে পারে নতুন মুখ।

সর্বশেষ ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হয়েছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি সরকার কোন বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য নয় সকল বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে কাজ...