শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনার জয় উদযাপন করতে গিয়ে প্রাণ গেলো কিশোরের

নিজস্ব প্রতিবেদক

কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। প্রিয় দেশের এ জয় উদযাপ করতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় শাওন (১০) নামে এক কিশোর নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী অন্তর।

রোববার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা বাতাবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন মনোহরগঞ্জ উপজেলার খিলা বড় বাড়ির পত্রিকার হকার মিলন মিয়ার ছেলে।

খিলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, এলাকার সবার সঙ্গে বাজারে বসে আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখছিল শাওন। আর্জেন্টিনা জয়ের পর আনন্দ মিছিল বের করে সমর্থনকারা। ওই মিছিলে শাওন ছিল। রাত সাড়ে ১২টার দিকে মিছিলটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের খিলা বাজারের দিকে যেতে শুরু করে। এ সময় খিলা বাজার থেকে নাথেরপেটুয়াগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয় শাওনকে। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে শাওনের মৃত্যু হয়। গুরুতর আহত মোটরসাইকেল আরোহী অন্তরকে উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন।

লাকসাম হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি সরকার কোন বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য নয় সকল বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে কাজ...