সোমবার, ২৭ জুলাই ২০২৬

চকরিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও কার্তুজসহ আটক ১

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়া উপজেলায় অভিযান পরিচালনা করে দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব ১৫।

শনিবার (১৭ ডিসেম্বর) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ভেন্ডি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত ‌সোহেল আহমদ (৩০) চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব সওদাগর পাড়ার মোহাম্মদ ইদ্রিসের ছেলে।

র‍্যাব জানাই, উপজেলার ভেন্ডি বাজার এলাকায় রফিক মেম্বারের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে একজন ব্যক্তি অস্ত্রগুলি নিয়ে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিকাল সাড়ে ৪ টার দিকে পৌঁছালে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়

। পরে তার দেওয়া তথ্যমতে তার শরীরে ও শপিং ব্যাগ তল্লাশী করে তার নিকট হতে দেশীয় তৈরী ০২ টি এলজি ও ০৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং তাকে আদলতে প্রেরণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...