সোমবার, ২৭ জুলাই ২০২৬

এবারে নির্বাচন হবে একাত্তরের চেতনা রক্ষার নির্বাচন- সৈয়দ নজিবুল বশর এমপি

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য, তরীকত ফেডারেশনের চেয়ারম্যান ও ১৪ দলীয় জোট নেতা সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি আসল কি আসল না কিছুই আসে যায় না। নির্বাচন সময় মতো হয়ে যাবে। এবারের সংসদ নির্বাচন শুধু সাংবিধান রক্ষার জন্য নয়। মুক্তিযুদ্ধের চেতনা থাকবে কি থাকবে না, এটি চ্যালেঞ্জ হিসেবে নেযা হয়েছে। সুতরাং পানি ঘোলা করে লাভ নেই।শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবেন, এটাই বাস্তবতা।

শনিবার ১৭ ডিসেম্বর দুপুরে ফটিকছড়ির মাইজভাণ্ডার-বিনাজুরি সড়ক সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মাইজভান্ডারী এসব কথা বলেন। তিনি আরো বলেন যারা হাওয়া ভবন সৃষ্টি করে লুটপাট করেছিল জনগন তাদের ক্ষমতায় বসাবেনা।

নানুপুর ইউপি চেয়ারম্যান শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মো: আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম,ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথসহ আ’লীগ ও তরিকত ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য- দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে থাকা জনগুরুত্বপূর্ণ সড়কটির দেড় কি. মি.অংশের উন্নয়নে এলজিইডি থেকে ১ কোটি ১৮ লক্ষ টাকা বরাদ্দ মিলেছে।

এটির উন্নয়ন সম্পন্ন হলে উপজেলার ৩ লক্ষাধিক মানুষের ভোগান্তির অবসান হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...