শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

দুরন্ত দুর্বারের স্পর্শেই আজকের আধুনিক চরপাথরঘাটা: আলহাজ্ব আজিম আলী

নিজস্ব প্রতিবেদক

‘৩৬ বছর আগে যখন এই কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকায় মাদক, চোরাকারবারী ও নিরক্ষরতার অভিশাপে ডুবে গিয়েছিলো, তখন কিছু উদ্যমী তরুণেরা মিলে ‘দুরন্ত দুর্বার’ নামক সামাজিক সংগঠনটি গড়ে তোলেন। শুরু হয় এক সাংস্কৃতিক বিপ্লব। যার ফলশ্রুতিতে দুরন্ত দুর্বারের স্পর্শেই আজকের আধুনিক চরপাথরঘাটা ইউনিয়ন।’

‘সংগঠনটি গণমানুষের জন্য কাজ করে যাচ্ছেন। ধারাবাহিকতায় সংগঠনের নতুন নেতৃত্বে যারা এসেছেন তাঁরাও ধরে রেখেছেন সংগঠনটির ঐতিহ্য। সুস্থ্য সমাজ গঠনে ভূমিকা রেখে চলেছেন দুরন্ত দুর্বারের নেতাকর্মীরা। যা সত্যিই প্রশংসার দাবিদার।’

শুক্রবার (১৬ ডিসেম্বর) চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডায়মন্ড সিমেন্টের চেয়ারম্যান আলহাজ্ব আজিম আলী।

সংগঠনের সভাপতি আবদুল মালেক রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন আলহাজ্ব হাকিম আলী। অনুষ্ঠানে উদ্ধোধক ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাবের আহমদ। খতনা ক্যাম্পে কর্ণফুলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র পরিবারের ৩০ জন শিশুকে বিনামূল্যে খতনা করানো হয়।

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘দুরন্ত দুর্বার’-এর ৩৬ বছর পূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে সংগঠনটি বিনামূল্য খতনা ক্যাম্প, বিজয় র্যালি , কেক কাটা উৎসব ও আলোচনা সভার আয়োজন করেছেন।

প্রধান বক্তা লায়ন হাকিম আলী বলেন, ‘৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ। মহান মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এর কথা স্মরণ করে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, দেশকে স্বাধীন করতে মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে লড়ে গেছেন। তাঁদের দৃঢ়চেতা মনোভাব ও দেশপ্রেমের কারণে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি।’

আলহাজ্ব ছাবের আহমদ চেয়ারম্যান বলেন, ‘আজকের তরুণেরাও যদি হৃদয়ে দেশপ্রেম ধারণ করে সমাজের জন্য কাজ করে যায়, তবে বাংলাদেশ একদিন স্বপ্নের সোনার বাংলায় রুপান্তর হবে।’

আলোচনা সভায় আরও বক্তব্যে রাখেন সংগঠনের শাহজাহান ফারুকী, এম.এ ছালাম, শামসুল আলম, ইঞ্জি. হারুন রশীদ, মাঈন উদ্দীন, আবুল কাশেম, বানাজা বেগম, জলিল আহমদ, মুছা সিকদার , রমজান আলী রমু, নাছির নাহিদ, ইউপি সদস্য সুমন , আজাদ, আনোয়ার ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ সাজিদ। এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, সাঈদ হোসেন রিমন, সোহেল, ওমর ফারুক রানা, রুবেল আরিফ, আলী আকবর ,মসুদ আরাফাত, মামুন ,মুন্না , আজম প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভা যাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মহামায়ায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে ভোটারদের...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...