সোমবার, ১৫ জুন ২০২৬

বর্ণিল আয়োজনে পার্বত্য চট্টগ্রামে মহান বিজয় দিবস উদযাপিত

চট্টগ্রাম নিউজ ডটকম:

দেশের জন্য জীবন উৎসর্গ করা জাতির বীর সন্তানদের চির স্মরণে রাখার অঙ্গীকার আর বিনম্র শ্রদ্ধায় বিজয় দিবস উদযাপন করল পার্বত্য চট্টগ্রামের মানুষ। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলার আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। বিনম্র শ্রদ্ধায় কৃতজ্ঞ জাতি ত্রিশ লাখ শহীদকে আরো একবার জানিয়ে দিল, তোমাদের স্মৃতি বাঙালির হৃদয়ের মণিকোঠা থেকে কখনো মুছে যাবে না। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।

দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়। মুক্তিযুদ্ধে বিজয়ের দিবস উপলক্ষে সব সরকারি-আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি): মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্ণফুলী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শিশু কিশোর সমাবেশ,কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

এইসময় পুলিশ, আনসার,নৌ স্কাউটস্, রোভার ও গার্লস গাইড সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই কুচকাওয়াজে অংশ নেন।কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এইসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জসিম উদ্দিন , চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী সহ মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সর্বস্তরের জনগন উপস্হিত ছিলেন। এদিকে দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাজস্থলী প্রতিনিধি: দিবসটি উপলক্ষে সকাল সাড়ে নয়টার দিকে রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন শাখা আওয়ামীলীগ অঙ্গসংগঠন উদ্যােগে ইউনিয়ন পরিষদ কার্যালয় হতে এক শোভাযাত্রা বের করে বাজার ডাকবাংলা পাড়া প্রদক্ষিণ গিয়ে বাঃহাঃ সরকারী কলেজ শহীদ মিনার পুস্পস্তবক প্রদান করে ও লাখো শহীদের প্রতি বিনস্র শ্রদ্বা এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ৩নং বাঙ্গালহালিযা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কৃষকলীগ ইউপি শাখা সভাপতি আদোমং মারমা বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলা শাখা সিনিয়র সহসভাপতি পুলুক বড়ুয়া, সাবেক মেম্বার উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম চৌঃ নির্বাহী সদস্য পুলুক চৌধুরী, ইউপি শাখা আওয়ামীলীগ ভাঃ সভাপতি থোয়াইসুইমং মারমা, সাবেক সভাপতি হলাথোয়াইঅং গং মারমা , কারবারী সুইক্যচিং মারমা , কৃষকলীগ সাধারণ সম্পাদক অংসুইহলা মারমা , জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ কার্য নিবাহী সদস্য ও সহ সভাপতি রাজস্থলী প্রেস ক্লাব সাংবাদিক চাইথোয়াইমং মারমা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী, ইউপি ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদাত , সুমন বড়ুয়া, ইউপি শাখা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলুমং মারমা ,সাধারণ সম্পাদক বিকাশ দেসহ মহিলালীগ নেতৃবৃন্দ ও এলাকায় জনসাধারণ বৃন্দ। আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন মেম্বার মংউচিং মারমা।

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, জেলা প্রতিনিধিঃ  

বিলাইছড়ি উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি মধ্যে দিয়ে সূচনা করা হয় দিবসটি । বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্বরণে সন্মান ও শহীদ মিনারে পুষ্ষস্তবক অর্পন এবং পরে উপজেলা স্টেডিয়াম দীঘলছড়ি মাঠে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উদযাপনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং মুক্তি যুদ্ধের ৩০ লাখ শহীদ ও ২ লক্ষ মা-বোনের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, থানা ও অন্যান্য কার্যালয়ে বর্ণিল আলোয় আলোকিত বা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃমিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা ।

এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুরজিত দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বরুন কান্তি চাকমা এবং চিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ও বিলাইছড়ি হেডম্যান এসোসিয়েশনের সভাপতি শান্তি বিজয় চাকমা। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মচারী,শিক্ষক, সাংবাদিক,পুলিশ, আনসার, ভিডিপি সহ অন্যান্য বাহিনী ও নেতা- নেতৃবৃন্দ। বিজয় দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ,প্যারেড, ডিসপ্লে ও বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের বিভিন্ন ইভেন্টের খেলাধুলা, মুক্তিযোদ্ধাদ্ধের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ডিসপ্লেতে প্রথম স্থান অধিকার করেছে দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয় এবং প্যারেড পরিচালনায় অধিনায়কের দায়িত্বে ছিলেন থানা এসআই পুলেন বড়ুয়া।

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান : দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে বান্দরবান জেলার প্রশাসনের উদ্যোগে বান্দরবান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।এতে সময় পুলিশ, আনসার,নৌ স্কাউটস, রোভার ও গার্লস গাইড সহ পার্বত্য জেলায় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশ নেন।

বান্দরবান জেলার প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি ও জেলায় নির্বাহী কর্মকর্তা রাজিব বিশ্বাস, অতিরিক্ত জেলার প্রশাসক সদস্যবৃন্দ।

এই সময় বান্দরবান জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপি এম, ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শহিদুল ইসলাম সহ মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সর্বস্তরের জনগন উপস্হিত ছিলেন। এদিকে দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে বান্দরবান জেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে সদর,জেলা পরিষদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, জেলার আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করা হয়।

আরও এদিকে বান্দরবান সদর সুয়ালক ইউনিয়ন ইউপি সদস্য চেয়ারম্যান উক্যনু মার্মাও ইউপি সদস্য মেম্বার জসিম উদ্দিন, মহিলা ইউপি সদস্য সালম বেগমও কুলসুমা বেগম সকল সদস্যবৃন্দ উপস্থিতিতে এই মহান বিজয় দিবসটি উদযাপিত করা হয়েছে। এসময়ে ইউনিয়ন ইউপি সদস্য চেয়ারম্যান মহোদয় বলেন আজ মহাম বিজয় দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর ডাকে আমরা দেশটাকে বিজয় করতে পারছি। পরে বান্দরবান জেলায় স্টেডিয়ামে শিল্পকলা একাডেমির শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারের পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষ: হাসপাতালে নেয়ার পথে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় এস আলম পরিবহনের...

ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যানসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কুমিল্লা হাইওয়ে রিজিয়নে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বৃক্ষরোপণ কর্মসূচির...

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি...

বিআরটি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের...

আরও পড়ুন

কক্সবাজারের পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষ: হাসপাতালে নেয়ার পথে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় এস আলম পরিবহনের একটি বাস ও একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে...

ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সব...

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।রোববার (১৪ জুন) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ শাকিল (২২) নামে এক তরুণ ইলেকট্রিক মিস্ত্রির।রবিবার (১৪ জুন) সকাল...