শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

র‍্যাব কর্মকর্তা সেজে প্রতারণা, র‍্যাবের হাতেই গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

র‌্যাবের সিনিয়র অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. আমান উল্লাহ ওরফে মানিক (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের ভুজপুর থানার সদর ইউনিয়নের পাগলীছড়ি কাজীর টিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমান উল্লাহ মানিক ভুজপুর থানার পশ্চিম সিংহরিয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে। এর আগেও তার বিরুদ্ধে নগরীর চান্দগাঁও থানায় মানব পাচার আইনের মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বুধবার সকালে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

তিনি জানান, ভিকটিমের ৬ বছর বয়সী একটি সন্তান রয়েছে। পারিবারিক কলহের কারণে তার স্বামী মো. ইলিয়াস তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এ ঘটনায় ভিকটিম স্বামীর বিরুদ্ধে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। পরে গত ১২ সেপ্টেম্বর ওই মামলার অগ্রগতি জানতে আদালতে গেলে আমান উল্লাহর সঙ্গে ভিকটিমের পরিচয় হয়। এসময় আমান উল্লাহ নিজেকে র‌্যাবের সিনিয়র অফিসার পরিচয় দেন। তিনি ভিকটিমের স্বামীর বিরুদ্ধে হওয়া মামলা তদন্ত করবেন এবং তার স্বামীর নামে ওয়ারেন্ট বের করে গ্রেফতারের ব্যবস্থা করবেন বলে তাকে জানান। এজন্য ভিকটিমের কাছ থেকে এক লাখ টাকা দাবি করেন। পরে ভিকটিম তাকে সাড়ে ৩৭ হাজার টাকা দেন।

এরপর ভিকটিম তার স্বামীকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে প্রতারক আমান আরও ২০ হাজার টাক দাবি করেন। ২০ হাজার টাকা না দিলে উল্টো ভিকটিমকেই গ্রেফতার করে নিয়ে যাবেন বলে ভয়ভীতি দেখান। এরপর ভিকটিম বিষয়টি তার আত্মীয়-স্বজনদের জানালে তারা র‌্যাব অফিসে যোগাযোগের পরামর্শ দেন। এরপর ভিকটিম র‌্যাব-৭ এ একটি লিখিত অভিযোগ দেন।

মো. নূরুল আবছার আরও জানান, ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তা আসামিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই নারীর সঙ্গে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

আরও পড়ুন

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে বাইক আটকে কুপিয়ে হত্যার ঘটনার ৫ দিনের মাথায় অবশেষে থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) মধ্যরাতে নিহতের...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...