সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান

রায়হান ইসলাম ,

উৎসব মুখর পরিবেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাউজান প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাবের সদস্যরা লাইনে দাঁড়িয়ে নিজ নিজ পছন্দের প্রাথীদের ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচন প্রেস ক্লাবে বসে উপভোগ করেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন রাউজান থানা পুলিশ। এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন শফিউল আলম (সমকাল)। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক প্রদীপ শীল ও সদস্য সচিব কামরুল ইসলাম বাবুর ব্যবস্থাপনায় নির্বাচনে পর্যবেক্ষক ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, এম বেলাল উদ্দিন, সাংবাদিক এম কামাল উদ্দিন, দৈনিক আজাদী ফটিকছড়ি প্রতিনিধি সোলাইমান আকাশ, পি আই ও নিয়াজ মোর্শেদ, রাউজান থানার উপপরিদর্শক হুমায়ন কবির, আওয়ামীলীগ নেতা আবদুল লতিফ, যুবলীগ নেতা তপন দে, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাবের হোসেন, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসিফ, ইমরান হোসেন পিন্টু, নাছির উদ্দিন, ব্যবসায়ী মো. আজাদ চৌধুরী।

এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে টিয়া পাখি মার্কা নিয়ে ভোটে নির্বাচিত হয়েছেন মো. হাবিবুর রহমান ( আমাদের সময়), কলম মার্কা নিয়ে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নেজাম উদ্দিন রানা (সময়ের কাগজ)। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শাহেদুর রহমান মোরশেদ (সময়ের আলো), এম রমজান আলী (ভোরের কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী (আমার সংবাদ), সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন (আমাদের কণ্ঠ), দপ্তর সম্পাদক আমির হামজা (সকালের সময়) অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ (আমাদের নতুন সময়), মহিলা বিষয়ক সম্পাদক দিলু বড়ুয়া (বাংলাদেশ সমাচার), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ (দৈনিক অধিকার), সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যীশু সেন (ইনফো বাংলা)। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক রায়হান ইসলাম, রতন বড়ুয়া ও সোহেল রানা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট-৫৬৫) আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে।শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায়...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...