সোমবার, ২৭ জুলাই ২০২৬

চবির ওশানোগ্রাফি বিভাগের শিক্ষক নিয়োগে ৬ মাসের নিষেধাজ্ঞা

এমদাদুল্লা সাকিব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম ও সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল হকের রিটের পর বিভাগের শিক্ষক নিয়োগে ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। পাশাপাশি আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনী বোর্ড কেন অবৈধ হবে না- জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

গতকাল সোমবার (১২ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি খসরুজ্জামান ও মো. ইকবাল কবিরের গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী পলাশ চন্দ্র রয়। তিনি বলেন, ওশানোগ্রাফি বিভাগের দুইজন শিক্ষকের রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেছেন। ওই বিভাগে শিক্ষক নিয়োগে ৬ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ বিষয়ে রিটকারী ওশানোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম বলেন, ওশানোগ্রাফি বিভাগে ৬টি প্রভাষক পদের বিপরীতে সংশ্লিষ্ট বিষয়ে ওশানোগ্রাফি থেকে অনার্স ও মাস্টার্স করা মাত্র ৩ জন প্রার্থী আবেদন করেছেন। সংশ্লিষ্ট বিষয়ের পর্যাপ্ত প্রার্থী না থাকায় বিভাগের প্ল্যানিং কমিটির সুপারিশের ভিত্তিতে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়।

তিনি আরও বলেন, প্ল্যানিং কমিটির সিদ্ধান্তের বিষয়টি প্রশাসনকে জানানো হলেও তারা বিষয়গুলো বিবেচনা না করে আগামী ১৫ ডিসেম্বর নিয়োগ বোর্ডের সভা ডেকেছেন। এতে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ এর ১৩ (১০) নম্বর ধারা এবং স্ট্যাটিউট ৯ এর ৫ (১)(ঙ) ধারা লঙ্ঘিত হয়েছে। এভাবে নির্বাচনী বোর্ড বসাতে পারেন না।বিষয়টি আইনবিরোধী হওয়ায় আমরা হাইকোর্টে রিট করেছি।

এর আগে, ওশানোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম ও সহকারী অধ্যাপক মো. এনামুল হক হাইকোর্টে রিট করেন। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসনিক) এবং ওশানোগ্রাফি বিভাগের সভাপতিকে বিবাদী করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, ইতিহাস গড়ল বাংলাদেশ দল

মাত্র কিছুদিন হলো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। সে আনন্দের রেশ কাটতে না কাটতে দেশবাসীকে আরো বড় আনন্দের উপলক্ষ্য এনে...