সোমবার, ২৭ জুলাই ২০২৬

সৌদি আরবের মতো গোল্ডেন ভিসা চালু করল ওমান

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের মতো গোল্ডেন ভিসা চালু করেছে ওমানও। এরইমধ্যে অসংখ্য প্রবাসী বাংলাদেশি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এ দেশটির গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন।

কোনো কোনো প্রবাসী ব্যবসায়ী আবার সংযুক্ত আরব আমিরাত এবং ওমান- দুই দেশেরই গোল্ডেন ভিসা নিয়েছেন।

বিত্তবান বিদেশিদের আকৃষ্ট করে জ্ঞান-বিজ্ঞান, বিনোদনে সমৃদ্ধ করতে ২০১৯ সালে গোল্ডেন ভিসা চালু করে সংযুক্ত আরব আমিরাত। এর সুফলও পেয়েছে দেশটি।

আরব আমিরাতের এ ফর্মূলায় কয়েকমাস আগে একই ধরনের ভিসা চালু করেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান। এই সুযোগ কাজে লাগাচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

অনেকে আবার সংযুক্ত আরব আমিরাত এবং ওমান দুই দেশেরই গোল্ডেন ভিসা পেয়েছেন। তারা গোল্ডেন ভিসার সুবিধা নিয়ে দু’দেশেই বাণিজ্য সম্প্রসারণ করেছেন। গোল্ডেন ভিসাধারীদের অনেকে স্থায়ীভাবে জায়গা জমি কিনে দীর্ঘদিন বসবাসের ব্যবস্থাও করেছেন দেশ দুটিতে।

করোনা পরবর্তী সময়ে দুবাই এক্সপো ও বিশ্বকাপ ঘিরে সারা বিশ্বের মানুষের নজর এখন মধ্যপ্রাচ্যে। এই সুযোগে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমানের ভিসা পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের মতো দীর্ঘমেয়াদি ভিসার প্রচলন মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতেও আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের লড়াইটা কেমন যেন বড়ই বেমানান বিশ্বকাপের সাথে সে সাথে দুই দলের নাম, জশ, খ্যাতি আর...

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ ফুটবল বোদ্ধা থেকে শুরু করে দর্শক। গত আসরে শিরোপা জিততে না পারার হতাশা কাটিয়ে উঠার...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...

চিপ ওয়ার: বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস

একবিংশ শতাব্দীতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ক্ষমতার প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। অতীতে মিলিটারি পাওয়ার, প্রাকৃতিক সম্পদ, জ্বালানি নিয়ন্ত্রণ এবং পারমাণবিক অস্ত্র গ্লোবাল পাওয়ার-এর প্রধান ভিত্তি হিসেবে...