সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামগড় পৌরসভার বাজেট ঘোষণা 

দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড় পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে ।

পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল ২৬ কোটি ৪৪ লক্ষ টাকার বাজেট ঘোষণা করেন।

সোমবার ১২ ডিসেম্বর সকাল দশটায় এ উপলক্ষে পৌর মেয়র রফিকুল আলম কামাল এর সভাপতিত্বে পৌরসভা চত্বরে সুধী সমাজের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান । সভায় বক্তব্য রাখেন রামগড় সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, খাগড়াছড়ির সাবেক সাংসদ মোঃএ কে এম আলীম উল্লাহ, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি , উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ মোস্তফা হোসেন, প্যানেল মেয়র মোঃ শামীম, ও সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু প্রমুখ।

মত বিনিময় সভায় বক্তারা পৌরসভার উন্নয়নে দীর্ঘমেয়াদী টেকসই প্রকল্প গ্রহণ এবং সঠিকভাবে তা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন।

সভার শুরুতেই রামগড় পৌরসভার সহকারী প্রকৌশলী অর্ণব চাকমা ২০২২-২০২৩ অর্থবছরে রামগড় পৌরসভার উন্নয়ন পরিকল্পনা সমূহ সকলের সামনে উপস্থাপন করেন।

রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল বাজেট বাস্তবায়নে উপস্থিত সুধী সমাজ ও পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।

এ সময় সকল ওয়ার্ড কাউন্সিলর,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ), খাগড়াছড়ি জেলা শাখা।বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার বন্যাকবলিত বিভিন্ন...