শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারায় আ.লীগের সম্মেলন : নেতৃত্ব মান্নান ও জসিমের হাতেই

মো. রিয়াদ হোসেন

দীর্ঘ ১৮ বছর পর চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ই ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনের মূলমঞ্চটি তৈরি করা হয়েছিল নৌকা প্রতীকে।

সবশেষ ২০০৪ সালের ১১ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৮ বছর পর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস ফিরে এসেছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অধ্যাপক এম এ মান্নানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ (এমপি)।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম ১৪নং সংসদীয় আসনের এমপি নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী (এমপি), চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ. টি. এম পেয়ারুল ইসলাম প্রমুখ।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুফিজুর রহমান।

বক্তারা বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হটাতে পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে।

সম্মেলনে জেলা-উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় সম্মেলনটি জনসমুদ্রে পরিণত হয়।

প্রথম অধিবেশন সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে তৃণমূল নেতাকর্মীদের কাউন্সিল ভোট অনুষ্ঠিত হয়নি। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক এম এ মান্নান। এ নিয়ে তিনি দুইবার সভাপতি নির্বাচিত হন। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. জসিম উদ্দিন চৌধুরী। যিনি এর আগে উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে...

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

আরও পড়ুন

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা...

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের...