শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

সভাপতি ফারুক চৌধুরী, সম্পাদক সোলায়মান তালুকদার

কর্ণফুলীতে আ.লীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১৩ বছর পর চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে। শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকেলে স্থানীয় ফকিরনীর হাট বঙ্গবন্ধু টার্নেল সড়কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে পুনরায় সভাপতির দায়িত্ব পান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পান উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ সোলায়মান তালুকদার।

এদিকে সম্মেলনকে উপজেলার ফকিরনীর হাট বঙ্গবন্ধু টার্নেল সড়কে সম্মেলনের মূলমঞ্চটি তৈরি করা হয়েছিল নৌকা প্রতীকে।

এর আগে সম্মেলন উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ এমপি।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

বর্তমান উপজেলা আ. লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম ১৪নং সংসদীয় আসনের এমপি নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ. টি. এম পেয়ারুল ইসলাম।

বর্তমান কমিটির সাধারণ সম্পাদক হায়দার আলী রনির সঞ্চলনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুফিজুর রহমান।

অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইদ্রিস, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসলিম উদ্দিন মনসুর, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম প্রমুখ।

দীর্ঘ দিন পর সম্মেলন হওয়ায় সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বইতে থাকে আনন্দের জোয়ার।

সম্মেলন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের জন্য শেষে প্রার্থীদের নিয়ে নেতৃবৃন্দ সম্মেলনের মঞ্চেই বসেন। সেখানেই কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে জেলা-উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালের ২২ অক্টোবর কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরীকে সভাপতি ও হায়দার আলী রনিকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে দক্ষিণ জেলা আ.লীগ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আরও পড়ুন

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রামকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ব্র‍্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে।আজ বৃহষ্পতিবার জেলার খেলোয়াড়দের...