সোমবার, ২৭ জুলাই ২০২৬

সাতকানিয়ায় নাতনিকে ধর্ষণের খবর শুনে হতবিহ্বল নানার মৃত্যু

ধর্ষিতার স্বজনদের হুমকি, ৩দিনেও গ্রেপ্তার হয়নি ধর্ষক

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় শিশু শ্রেণি পড়ুয়া অতি আদরের নাতনিকে ধর্ষণের খবর শুনে হতবিহ্বল নানা আব্দুল জলিল (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

আজ (বৃহস্পতিবার) সকাল সাতটার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান।

জলিল খাগরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড গণিপাড়া বক্কর বাড়ির মৃত বসরত আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

আব্দুল জলিলের শ্যালক গ্রাম পুলিশ রফিক আহমদ বিষয়টি নিশ্চিত করে সমকালকে বলেন, আমার দুলাভাই নাতনিকে খুব বেশি আদর করতেন। যেখানেই যেত নাতনিকে সাথে সাথে নিয়ে যেতো। এ ধর্ষণের ঘটনা শুনার পর থেকে কারো সাথে তিনি কথা বলছিল না। খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়ে ঘরের এক কোণে বসে দিন-রাত কান্না করছিল। আজ (বৃহস্পতিবার) সকালে ঘুম থেকে উঠছে না দেখে তাকে ডাকতে গেলে দেখা যায়, তিনি আর নেই। আজ বৃহস্পতিবার আসরের নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে, ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদি হয়ে গত বুধবার মধ্যরাতে মো. ইউচুপকে আসামি করে সাতকানিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ধর্ষণের ঘটনার তিন দিন অতিবাহিত হলেও ধর্ষককে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ধর্ষকের পক্ষ থেকে ধর্ষিতার স্বজনদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ধর্ষিতা শিশুর খালাতো ভাই মো. মহসিন বলেন, আমাকে ও আমাদের আত্মীয়-স্বজনদের টাকা দিয়ে বিষয়টি মিমাংসা করার জন্য বলা হচ্ছে। মিমাংসা না করলে আমাদের যে কাউকে জানে মেরে ফেলবে বলেও হুমকি দেওয়া হচ্ছে। আমাদের প্রাণ থাকতে এ রকম জঘন্য বিষয়ে আমরা কারো সাথে আপস করব না।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, ধর্ষিতা শিশুটির মা বাদী হয়ে বুধবার রাতে ইউচুপকে একমাত্র আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। ধর্ষিতা শিশুটি এখনও চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সুস্থতাবোধ করলে তাকে আদালতে পাঠানো হবে জবানবন্দি গ্রহণের জন্য। ধর্ষককে গ্রেপ্তারের জন্য আমরা বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ডিসেম্বর) দুপুরে বার্ষিক পরীক্ষা শেষে ঘরে ফেরার পথে টাকা ও চকলেট দেওয়ার কথা বলে সাঙ্গু নদীর তীরে ঝোপেঝাড়ে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায় ধর্ষক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...