সোমবার, ২৭ জুলাই ২০২৬

অবশেষে পূরণ হচ্ছে দক্ষিণ রাউজানবাসীর প্রাণের দাবি

ফায়ার সার্ভিসের প্রস্তাবিত স্থান পরিদর্শন

রায়হান ইসলাম ,

দক্ষিণ রাউজানের সর্বস্তরের জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবী ছিল ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন। অবশেষে তা পুরণ হতে যাচ্ছে।

৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২ টায় রাউজান উপজেলার পাহাড়তলী চৌহমুনির পশ্চিম পার্শ্বে প্রস্তাবিত ফায়ার সার্ভিস স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করেন ফায়ার সার্ভিস স্টেশনের চট্টগ্রাম বিভাগের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডিএডি হারুন পাশা, ইন্সপেক্টর হারুনুর রশিদ ও ইন্সপেক্টর সেকান্দর আলী।

প্রতিনিধি দলটি পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিনকে সাথে নিয়ে প্রস্তাবিত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের নির্ধারিত স্থান ও পারিপার্শ্বিক অবস্থার পর্যবেক্ষণ করেন।

উল্লেখ্য, প্রস্তাবিত ফায়ার সার্ভিস স্টেশনের নির্ধারিত স্থানের পূর্বে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর, চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্র, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ, পাহাড়তলী বাজার, উত্তরে পিংক সিটি, আরপিসিএল বিদ্যুৎ কেন্দ্র, নোয়াপাড়া পথেরহাট বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এছাড়াও স্থানটির পাশে স্থাপিত হওয়ার প্রক্রিয়াধিন রয়েছে শিশু সংশোধানাগার, খাদ্য গুদাম, সহকারী পুলিশ সুপার কার্যালয়।

ফায়ার সার্ভিস স্টেশনটি দ্রুত স্থাপিত হলে এই সব গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়াও পাহাড়তলী, কদলপুর, বাগোয়ান, নোয়াপাড়া, উরকিরচরসহ পাশ্ববর্তী রাঙ্গুনিয়া ও হাটহাজারী উপজেলার বেশকিছু এলাকার মানুষ অগ্নিকান্ড ও নানান দূর্ঘটনা হতে সুরক্ষিত হবে মনে করেন স্থানীয়রা।

পরিদর্শন শেষে চট্টগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনে ডিএডি হারুন পাশা বলেন, প্রায় এক একর জায়গায় উপর ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের লক্ষ্যে মহাপরিচালক মহোদয়ের পক্ষ হতে আমরা পরিদর্শনে এসেছি। আমরা দেখলাম জায়গাটা উপযুক্ত। এই বিষয়ে মহাপরিচালক মহোদয়ের নিকট আমরা প্রতিবেদন পেশ করব। এই প্রেক্ষিতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য জায়গা অধিগ্রহণসহ নানান প্রক্রিয়া শুরু হবে।

পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন বলেন, দক্ষিণ রাউজানে ফায়ার সার্ভিস স্থাপন করা অত্র এলাকার মানুষের প্রাণের দাবী ছিল। মাননীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় সেই দাবী অতিশীঘ্রই পুরন হতে যাচ্ছে। এই ধারাবাহিকতায় আজ ফায়ার সার্ভিসের একটি প্রতিনিধি দল পরিদর্শনে এসেছেন। জায়গাটি তাদের পছন্দ হয়েছে। শীঘ্রই কাজের প্রক্রিয়া শুরু হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...