শনিবার, ১৩ জুন ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে রামগড় হানাদার মুক্ত দিবস উদযাপিত 

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

বর্ণাঢ্য আয়োজনের রামগড় হানার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ৮ই ডিসেম্বর রামগড় পাকিস্তানি হানাদার মুক্ত হয়।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড দিনব্যাপী নানান কর্মসূচির আয়োজন করে। 

মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, স্কুল কলেজের ছাত্র ছাত্রী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সর্বস্তরের জনগণের সমন্বয়ে সকাল আটটায় উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা রামগড় শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে রামগড় বিজয় ভাস্কর্যের পাদদেশে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রবীণ মুক্তিযোদ্ধাদের কাছ থেকে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা মোঃছালেআহম্মদ,ভূপেন ত্রিপুরা, প্রমোদ বিহারী দেবনাথ, ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান। পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ ইফতিয়ার উদ্দিন আরাফাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি।

সভায় মহান মুক্তিযুদ্ধে রামগড়ের অবদান আলোকপাত করে বক্তব্য রাখেন, রামগড় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান,রামগড় পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম কামাল,রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজি নুরুল আলম আলমগীর, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা রামগড় পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, আজ ৮ই ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে রামগড় হানাদার মুক্ত হয়। দীর্ঘ ৯ মাসের সংগ্রামী মুক্তি যুদ্ধের লড়াইয়ের পর পাক-হানাদার বাহিনী ও তাদের দোসরদের পতনের পর ৮-ই ডিসেম্বর পড়ন্ত বিকেলে মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য প্রয়াত সুলতান আহম্মেদ মুক্তিকামী বাঙালিদের নিয়ে রামগড় প্রধান ডাকঘরের শীর্ষে লাল-সবুজের পতাকা উত্তোলণ করে রামগড়কে হানাদার মুক্ত ঘোষণা করা হয়।

রামগড়ের স্থানীয় মুক্তিযোদ্ধা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে গেরিলা কৌশলে যুদ্ধ পরিচালনার জন্য গোটা বাংলাদেশকে ১১ টি সেক্টরে ভাগ করা হয়েছিল তার মধ্যে ১নং সেক্টরের আওতাধীন বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অবস্থিত পার্বত্য অঞ্চলে রামগড় ছিল অত্যাধিক গুরুত্বপূর্ণ সেক্টর ।এটিই খাগড়াছড়ি জেলার প্রথম মুক্তাঞ্চল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন গাছের চারা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন বিএনপির...

আরও পড়ুন

বান্দরবানে হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে বান্দরবান সদর হাসপাতালে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত...

কাপ্তাই হ্রদে সাঁতর কাটতে নেমে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে ইনতিশার হাসনাত (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যার দিকে রাঙামাটি ফায়ার সার্ভিস ও...

সীমান্তে নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে প্রাণ গেল রোহিঙ্গা যুবকের

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আব্দুল খালেক (৩০) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল...