শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের রামু উপজেলায় পাহাড় ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রামু থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান।

নিহতরা হলেন- ওই এলাকার আজিজুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা খাতুন (৪৫), আজিজুরের শাশুড়ি দিল ফুরুস বেগম (৭০) এবং আজিজুরের পুত্রবধু নাছিমা আকতার (২৫)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া সাংবাদিকদের বলেন, সারাদিন বাইরে কাজ করে আজিজুর সন্ধ্যায় বাড়িতে ফিরেন। তিনি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে রান্নার ঘরে খাবার খেতে বসেছিলেন।

“এ সময় আজিজুরের রান্না ঘরের উপর পাহাড় ধসে পড়ে এবং পরিবারের সদস্যরা মাটি চাপা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মাটিচাপা অবস্থায় চারজনের মৃতদেহ উদ্ধার করে।”

মাটিচাপা অবস্থায় আরও কেউ আছে কি-না তার সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সৌমেন আরও বলেন, অসময়ে কেন পাহাড় ধসের ঘটনা ঘটেছে তা তদন্তের পর বলা যাবে।

রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মোস্তফা।

এ সময় তিনি বলেন, “পরিবারটি পাহাড়ের পাদদেশে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করে আসছিল। সন্ধ্যায় পরিবারের সবাই মিলে খাবার খেতে বসলে রান্না ঘরের উপর পাহাড় ধসে পড়ে এবং চারজনের মৃত্যু হয়।”

পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়া এবং মরদেহ দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ইউএনও।

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আরও পড়ুন

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রামকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ব্র‍্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে।আজ বৃহষ্পতিবার জেলার খেলোয়াড়দের...