বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

কোয়ার্টার ফাইনালে একই রাতে খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপের কোয়ার্টার শুরু হতে বাকি আছে আর দুদিন। এরই মধ্যে ৬টি দলের টিকিট নিশ্চিত। রয়েছে দুটি ম্যাচ বাকি। আজ কোরিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। আর আগের দিন অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ আটে নাম লেখায় আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে একই দিন মাঠে নামবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

সোমবার রাত ১টায় শুরু হওয়া শেষ ষোলোর ম্যাচে কোরিয়াকে ৪-১ গোলে হারায় নেইমাররা। আর দিনের প্রথম ম্যাচে জাপানকে টাইব্রেকারে হারায় ক্রোয়েশিয়া। ফিফা বিশ্বকাপের সূচি অনুযায়ী প্রথম কোয়ার্টার ফাইনালে খেলবে এই দুই দল।

আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ৯টায় মুখোমুখি হবে ব্রাজিল-ক্রোয়েশিয়া। আর শেষ ষোলোর প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে শেষ আটে নাম লেখানো নেদারল্যান্ড খেলবে অস্ট্রেলিয়া হারিয়ে আসা আর্জেন্টিনার বিরুদ্ধে। এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে একই দিন। অর্থাৎ শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ১টায়।

এই দুই ম্যাচের জয়ী দুই দল আবার মুখোমুখি হবে সেমিফাইনালে। তাই বিশ্বকাপের শেষ ষোলোর ডামাডোলের মাঝেই উত্তাপ ছড়াচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ। নেদারল্যান্ড রয়েছে দুর্দান্ত ফর্মে, আর ক্রোয়েশিয়া অভিজ্ঞতায় ভরপুর। তাই ব্রাজিল বা আর্জেন্টিনাকে সেমিতে যেতে হলে কঠিন পরীক্ষায় দিতে হবে।

সেই সঙ্গে ভক্তদের একই রাতে ঘুম হারাম হবে। রাত ৯টা থেকে শুরু করে প্রায় ৩টা পর্যন্ত টেলিভিশনের সামনে থেকে ওঠা অসম্ভব হয়ে পড়বে। কেননা দুই দলের খেলা মিস করতে চাইবে না কেউই।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...