বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

অতিরিক্ত সময়ে জাপান-ক্রোয়েশিয়ার ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

কাতার বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনের ৫ম ম্যাচে এসে প্রথম অতিরিক্ত সময়ের খেলা দেখতে পারবে ফুটবল ভক্তরা। এর আগে চলতি বিশ্বকাপের শেষ ষোলোর প্রথম ৪ ম্যাচে ফল এসেছে নির্ধারিত সময়ের মধ্যে।

তবে কাতারের আল জানোব স্টেডিয়ামে ফল পেতে জাপান এবং ক্রোয়েশিয়া দুই দলকেই খেলতে হবে অতিরিক্ত সময়ের আরও ৩০ মিনিট। কারণ, নির্ধারিত সময়ের ৯০ মিনিটে দুই দল ১-১ গোলের সমতায় শেষ করেছে।

কাতারের আল জানোব স্টেডিয়ামে জাপান এবং ক্রোয়েশিয়া দুই দলের কেউই কাউকে ছেড়ে কথা বলছে না। যদিও আক্রমণ, বল দখল এমনকি ফাউল সবকিছুতেই নির্ধারিত সময়ের ৯০ মিনিটে এগিয়ে ছিল ক্রোয়েটরাই।

লুকা মদ্রিচের দল ৫৯ শতাংশ বল দখলে রেখে মোট ১২টি আক্রমণ করে। যেখানে ৩টি শট গোলমুখে রেখে মাত্র ১টি গোল আদায় করতে পেরেছে দলটি। তাও প্রথমার্ধে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে এসে গোলটি আদায় করে নিয়েছে দলটি।

ক্রোয়েটদের পক্ষে গোল করেন ইভান পেরিসিচ, খেলার ৫৫তম মিনিটে। অন্যদিকে জাপানিজরা গোল পায় প্রথমার্ধেই। খেলার ৪৩তম মিনিটে এশিয়ানদের এগিয়ে দেন স্ট্রাইকার ডায়জেন মায়েদা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...