বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ফুটবল কিংবদন্তি পেলে

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। কেমোথেরাপিতে সাড়া মিলছে না। তাই তাকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে নেয়া হয়েছে। ক্যানসারের সঙ্গে অনেক দিন ধরেই লড়াই করে যাচ্ছেন ৮২ বছর বয়সি পেলে।

চিকিৎসার জন্য প্রতি মাসেই তাকে হাসপাতালে দৌড়াতে হয়। তবে গত ২৯ নভেম্বর নির্ধারিত তারিখের আগেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়।

এবার সেখান থেকে স্থানান্তর করা হলো ‘এন্ড অব লাইফ প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, একজন রোগীকে তখনই প্যালিয়েটিভ কেয়ারে নেয়া হয় যখন তার রোগ নিরাময় অযোগ্য কিন্তু তার চিকিৎসা করা হবে। সেই সময়ে মূলত তাকে শারীরিক ও মানসিক, আত্মিক ও সামাজিকভাবে সাপোর্ট দেয়া হয়।

এদিকে, ফুটবল সম্রাটের সুস্থতা কামনায় প্রার্থনায় বিশ্বজুড়ে ভক্ত-সমর্থকরা। সে তালিকায় আছেন সতীর্থ থেকে শুরু করে বর্তমান ফুটবলাররাও। পেলের জন্য প্রার্থনা জানিয়ে টুইট করেছেন তার সতীর্থ রিভালদো এবং ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেরা।

ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ মঞ্চায়ন হচ্ছে। ফুটবল ইতিহাসের দুই গ্রেটের একজন দিয়েগো ম্যারাডোনা পরপারে পাড়ি জমিয়েছেন বছর দুই আগে। পেলের ইচ্ছে ছিল কাতারে বসে খেলা উপভোগের। কিন্তু শারীরিক অবস্থা খারাপ থাকায় সে ইচ্ছে পূরণ হয়নি।

৮২ বছর বয়সি পেলের কোলন টিউমার ধরা পড়ে ২০২১ সালে। সে বছরই সেপ্টেম্বরে অপারেশনের মাধ্যমে তার টিউমারটি বাদ দেয়া হয়। তারপর থেকে প্রতিমাসেই কেমোথেরাপি নিতে হচ্ছে তাকে। বয়সের ভারে পেলে এখন আর একা চলাচল করতে পারেন না। হুইলচেয়ারের সাহায্য নিয়ে চলাফেরা করতে হয় তাকে।

কোলন টিউমার ছাড়াও পেলে ভুগছেন আরও অনেক স্বাস্থ্য সমস্যায়। ২০১৯ সালে অস্ত্রোপচারের মাধ্যমে পেলের কিডনির পাথর অপসারণ করা হয়। গত জানুয়ারিতে পেলেকে নিয়ে দুঃসংবাদ জানিয়েছিল সংবাদমাধ্যম ইএসপিএন। তার যকৃতে টিউমার ধরা পড়েছে এবং ফুসফুসেও আরেকটি টিউমার বেড়ে উঠছে।

এ ছাড়াও হাঁটাচলার অসুবিধায় কোমরে অস্ত্রোপচারও করিয়েছেন পেলে। সর্বকালের সেরা ফুটবলার পেলের প্রকৃত নাম এডসন অরান্তেস দো নাসিমেন্তো। ১৯৫৮ সালে ১৭ বছর বয়সে প্রথম বিশ্বকাপ জয় করা পেলে এরপর ১৯৬২ ও ১৯৭০ সালের বিশ্বকাপ জয় করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...