বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে নকআউটের লড়াই শুরু

ক্রীড়া ডেস্ক

শেষ হয়েছে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। এবার পালা নকআউটের। নকআউট পর্বের প্রথম ম্যাচে শনিবার (৩ ডিসেম্বর) রাত ৯টায় মাঠে নামছে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শক্তিশালী একাদশ নিয়ে নামছে ডাচরা, তাদের টেক্কা দিতে শক্তিশালী একাদশ সাজিয়েছে যুক্তরাষ্ট্রও।

কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত ৩টি করে গোল করেছেন পাঁচজন খেলোয়াড়। এর মধ্যে আছেন নেদারল্যান্ডসের কোডি গ্যাকপোও। তাকে শুরুর একাদশে রেখেছেন ডাচ কোচ লুইস ফন গাল। আবার ডেভি ক্লাসেন করেছেন দ্বিতীয় সর্বোচ্চ দুটি অ্যাসিস্ট। তাকেও একাদশে রেখে নেদারল্যান্ডস দল সাজানো হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ান পুলিসিচ। ডাচদের বিপক্ষে শুরুর একাদশেই আছেন তিনি। কাতার বিশ্বকাপে দলের হয়ে একটি গোল করেছেন পুলিসিচ। এবারের আসরে যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম গোলটি করেছিলেন টিমোথি উইয়াহ। আক্রমণভাগে পুলিসিচের সঙ্গে তিনিও আছেন।

যুক্তরাষ্ট্র একাদশ

ম্যাট টার্নার, টিম রিম, সার্জিনো ডেস্ট, এন্টোনি রবিনসন, ওয়াকার জিমারম্যান, ওয়েস্টন ম্যাককিনি, ইউনুস মুসা, টাইলার অ্যাডামস, ক্রিস্টিয়ান পুলিসিচ, জেসুস পেরেইরা ও টিমোথি উইয়াহ।

নেদারল্যান্ডস একাদশ

আন্দ্রিস নোপার্ট, হুরিয়েন টিম্বার, ফন ডাইক, নাথান একে, ডেনজেল ডামপ্রিস, ডেলি ব্লাইন্ড, ফ্রেঙ্কি ইয়ং, মার্টেন ডি রুন, কোডি গ্যাকপো, মেম্ফিস ডিপাই ও ডেভি ক্লাসেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...