বুধবার, ১০ জুন ২০২৬

জাতির জনকের স্বপ্ন ছিলো সকলকে ঐক্যবদ্ধ করে এ দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা: বাবর

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় উপ-অর্থ বিষয়ক সম্পাদক ও টিসিজেএ আজীবন দাতা সদস্য হেলাল আকবর চৌধুরী বাবর বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো সকল মানুষকে ঐক্যবদ্ধ করে আত্মশক্তির মাধ্যমে দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। তিনি বলেন, শুধুমাত্র ব্যক্তিস্বার্থ না দেখে দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের পনের বছরে পদার্পণ উপলক্ষ্যে টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টিসিজেএ সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু’র সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এনামুল হক, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক বাবুন পাল, সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন গোস্বামী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এমরাউল কায়েস মিঠু, অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য যথাক্রমে সনজীব দে বাবু, হাসান উল্ল্যাহ, মোঃ পারভেজ রহমান। পরে উৎসব-মূখর পরিবেশে সবাই একসাথে কেক কেটে পনের বছরে পদার্পণ উদযাপন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

আরও পড়ুন

চট্টগ্রামে শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত

জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের অনিরুদ্ধ মুক্তমঞ্চে ৫ জুন শুক্রবার বিকাল ৫টায় চট্টগ্রামের সুপরিচিত ১০টি নৃত্য দলের অংশগ্রহণে জমকালো নৃত্যানুষ্ঠান 'নৃত্যনৈবেদ্য' অনুষ্ঠিত হয়।২০টি ভিন্ন গানে...

জুলাই স্মৃতি ক্রীড়া উৎসব শুরু সোমবার

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত জুলাই স্মৃতি ক্রীড়া উৎসব...

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে প্রশাসন ও বিএনপির ব্যাপক প্রস্তুতি

কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলাকে কেন্দ্র করে আগামী ১৪ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে...

জননেতা তোফায়েল আহমেদ এর মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাপা আহবায়ক আবু তাহেরের  শোক প্রকাশ 

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ডাকসুর ভিপি, ৬৯ গণ অভ্যুত্থানের মহানায়ক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য,সাবেক মন্ত্রী,জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ...