বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বেলজিয়াম কোচ মার্টিনেজের পদত্যাগ!

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরপরই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজ।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করায় এই বিপত্তি। আগেই বেলজিয়ামের চেয়ে পয়েন্টের দিক থেকে এগিয়ে ছিলো এফ গ্রুপের অপর দুই দল ক্রোয়েশিয়া ও মরক্কো। যে কারণে নক আউট পর্বে নিশ্চিতের জন্য জয়ের প্রয়োজন ছিল বিশ্ব র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়ামের। কিন্তু গোল শুন্য ড্র হয় ম্যাচটিতে।

অপরদিকে গ্রুপের আরেক ম্যাচে কানাডাকে ২-১ গোলে হারিয়ে দেয় মরক্কো। ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হিসেবে শেষ ষোল নিশ্চিত করে মরক্কো। অপরদিকে ৫ পয়েন্ট নিয়ে রানারআপ হিসেবে নকআউট পর্বে যায় ক্রোয়েশিয়া। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে পড়ে থাকায় আর এগুতে পারেনি বেলজিয়াম।

এদিকে ২০১৬ সাল থেকে বেলজিয়াম দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছিলেন মার্টিনেজ। এই টুর্নামেন্টের পর পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল ৪৯ বছর বয়সি ওই স্প্যানিশ কোচের। কিন্তু ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘জাতীয় দলের হয়ে এটিই ছিল আমার শেষ ম্যাচ। আমি আর চালিয়ে নিতে পারব না। এই ম্যাচটিকে শেষ ম্যাচ হিসেবে মেনে নেওয়ার জন্য এটিই হচ্ছে আমার কাছে সঠিক সময়।’

এর আগে ২০১৮ বিশ্বকাপে তৃতীয় স্থান লাভ করেছিল মার্টিনেজের নেতৃত্বাধীন বেলজিয়াম। গত বছর অনুষ্ঠিত ইাউরো ২০২০ আসরেরও কোয়ার্টার ফাইনাল খেলেছিল দলটি। কিন্তু কাতার বিশ্বকাপে আর পেরে উঠলোনা বয়স্কদের নিয়ে গড়া তার দলটি। গ্রুপ পর্বের তিন ম্যাচে মাত্র একটি গোল করেছে তারা।

স্প্যানিশ এই কোচ বলেন, বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ার পরিকল্পনা তিনি আগেই নিয়ে রেখেছিলেন। তিনি বলেন, ‘এটিই ছিল শেষ ম্যাচ। যাই ঘটুক। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হই কিংবা গ্রুপ পর্ব থেকে বিদায় হই। গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার সঙ্গে আমার এই পদত্যাগের কোনো সম্পর্ক নেই। ২০১৮ সালের পর দায়িত্ব ছাড়ার জন্য অনেক সুযোগ পেয়েছিলাম। ক্লাবের দায়িত্ব গ্রহণের সুযোগ ছিল। তবে আমি অনুগত ছিলাম। তাই দায়িত্ব ছাড়িনি। এখন আমার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে।’

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...