বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

পাসে এগিয়ে আজিম হাকিম, জিপিএ ৫-এ দৌলতপুর

কর্ণফুলীতে এসএসসিতে পাশের হার ৮৫.০৩%, দাখিলে ৮০.৩৯%

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলীতে এসএসসি পরীক্ষায় ৭ টি উচ্চ বিদ্যালয়ের ২ হাজার ২’শ ৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ হাজার ১’শ ৩১ জন। এসএসসিতে পাশের হার ৮৫.০৩%। জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন পরীক্ষার্থী।

এদিকে দাখিল পরীক্ষায় ৩টি মাদ্রাসার ২০৪ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৬৪ জন। দাখিলে পাশের হার ৮০.৩৯%।

পাসের হারে সর্বোচ্চ ৯১.২২% পেয়ে আজিম হাকিম স্কুল এন্ড কলেজ ও জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে সর্বোচ্চ ২৪টি জিপিএ-৫ দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।

আজিম হাকিম স্কুল এন্ড কলেজ থেকে ১৪৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২টি জিপিএ-৫ সহ ১৩৫ জন পাশ করে। তাদের পাশের হার ৯১.২২%।

দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ৪০৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২৪টি জিপিএ-৫ সহ ৩৩৯ জন পাশ করে। তাদের পাশের হার ৮৪.১২%।

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে থেকে ২৮০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে সর্বোচ্চ ১০টি জিপিএ-৫ সহ ২৫৪ জন পাশ করে। তাদের পাশের হার ৯০.৭১%।

কালারপোল হাজী ওমরা মিয়া চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২৫০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ০৫ টি জিপিএ-৫ সহ ১৯৩ জন পাশ করে। তাদের পাশের হার ৭৭.২০%।

চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয় থেকে ৪৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ০২টি জিপিএ-৫ সহ ৩৭১ জন পাশ করে। পাশের হার ৭৮.২৭%।

মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয় থেকে ২১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ০৭ টি জিপিএ-৫ সহ ১৮৬ জন পাশ করে। পাশের হার ৮৬.১১।

এবং আছিয়া মোতালেব রিজিয়া নাছরিন উচ্চ বিদ্যালয় থেকে ৫০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ০৭ টি জিপিএ-৫ সহ ৪৫৩ জন পাশ করে। পাশের হার ৯০.৬০%।

এছাড়াও ফয়জুল বারী ফাযিল মাদ্রাসা থেকে ৯৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৩ জন পাশ করে। তাদের পাশের হার ৭৮.৪৯%।

শিকলবাহা অহিদিয়া মাদ্রাসা থেকে ৪৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৪১ জন পাশ করে। তাদের পাশের হার ৯১.১১%।

চরলক্ষ্যা সিরাজুল মনির দাখিল মাদ্রাসা থেকে ৬৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৫০ জন পাশ করে। তাদের পাশের হার ৭৫.৭৬%।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ জানান, কর্ণফুলীর ৭ টি স্কুলে এসএসসিতে পাসের হার ৮৫.০৩% এবং ৩ মাদ্রাসা দাখিল পরীক্ষায় পাশের ৮০.৩৯%।

তিন বলেন ৯১.২২ % পাশ নিয়ে উপজেলায় আজিম হাকিম স্কুল এন্ড কলেজ প্রথম স্থান অধিকার করেছে। অন্যদিকে জিপিএ-৫ এ এগিয়ে রয়েছেন দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় তাদের ২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরশাদ উল্লাহ (৩৭) নামে সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহতদের...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...