বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

পায়ের ফোলা কমেছে, সুখবর দিলেন নেইমার

ক্রীড়া প্রতিবেদক

সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে বিশ্বকাপে শুরু করেছে ব্রাজিল। কিন্তু ওই জয় মন খুলে উদযাপন করতে পারেননি দলটির খেলোয়াড়রা

কারণ ম্যাচ শেষ হওয়ার আগেই পুরো শিবিরে নেইমারের ইনজুরি শঙ্কা ভর করেছিল। সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না নেইমার। তবু ম্যাচের আগে তিনিই সবচেয়ে বেশি আলোচনায়।

আজ রোববার নেইমার ইনস্টাগ্রামে এক ছবি দিয়ে জানিয়েছেন, তার পায়ের ফোলা কমতে শুরু করেছে। যা দলের জন্য এবং ভক্তদের জন্য বড় সুখবর।

নেইমারের গোড়ালি মচকে গেছে। যে কারণে তার পায়ের পুরো পাতা ফুলে যায়। ওই পায়ের ফোলা কমার ছবি দিয়ে ব্রাজিলের নাম্বার টেন লিখেছেন, ‘দেখা যাক।’

এর আগে নেইমারের ইনজুরি নিয়ে বলা হয়েছিল, সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। তবে ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার খেলার সম্ভাবনা আছে। সেটাও খুব ক্ষীণ।

ওই সম্ভাবনার পালেই যেন কিছুটা হাওয়া দিলেন মিস্টার জুনিয়র। ব্রাজিলের বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে, নেইমার ক্যামেরুনের বিপক্ষে পুরোটা না খেললেও অন্তত কিছু সময় খেলবেন।

ব্রাজিলের টিম ডক্টর রদ্রিগো লাসমার বলেছিলেন, নেইমারের ইনজুরি অবস্থা ৪৮ ঘণ্টা পরে পুরোপুরি বোঝা যাবে। দুইদিন যেতেই যেন ভরসা দিচ্ছে তার পা ফোলা কমার খবর। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোব লিখেছে, ‘ক্যামেরুনের বিপক্ষে নেইমার খেলবেন ওই আশা দেখা যাচ্ছে।’

ব্রাজিল শিবিরে নেইমারের পাশাপাশি রাইট ব্যাক দানিলোর ইনজুরি নিয়ে দুশ্চিন্তা আছে। সুইসদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাই নেইমারের প্লে মেকিং পজিশনে লুকাস পাকুয়েতা কিংবা রদ্রিগো গোয়েসের খেলার সম্ভাবনা বেশি। দানিলোর জায়গায় খেলতে পারেন এদের মিলিতাও। তবে অভিজ্ঞ দানি আলভেস খেললেও অবাক হওয়ার কিছু থাকবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...