বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

বিএনপির দিবাস্বপ্ন পূরণ করতে দেওয়া যাবে না: নাছির

নিজস্ব প্রতিবেদক

সাধারণ মানুষের মনে ভীতি-বিভ্রান্তি সৃষ্টি করে এবং সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে বিএনপি আবার পেছনের দরজা দিয়ে গদিতে বসতে চায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, বিএনপির এমন দিবাস্বপ্ন কখনো পূরণ করতে দেওয়া যাবে না। দেশের মানুষকে বোকা বানিয়ে বিএনপির দেশ বিক্রির হীন প্রচেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত কর্মীরা কখনো বাস্তবায়ন করতে দেবে না।

৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডের মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এই সমাবেশের মধ্যদিয়ে চট্টগ্রামে আওয়ামী লীগের গণজোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ।

আজ শনিবার (২৬ নভেম্বর) বিকেলে নগরীর জালালাবাদস্থ একটি কমিউনিটি সেন্টারে ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো. ইয়াকুবের সঞ্চালনায় সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মহব্বত আলী খান, জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন জালালাবাদী, সংশ্লিষ্ট ইউনিট আওয়ামী লীগ নেতা মো হানিফ, হুমায়ুন আলম মুন্না, আবু সৈয়দ আজম,নুরুল আলম নুরু, মো ইকবাল হোসেন,আজিজুল হক মিয়া,কাজী ছগির প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে একই দিন বিকেলে নগরীর মির্জারপুল এলাকায় ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা আহমেদুর রহমান সিদ্দিকী, ডা. শেখ শফিউল আযম, কেবিএম শাহজাহান, কাউন্সিলর মোরশেদ আলম, মো হোসাইন, এসএম হাশেম, শাহজাহান সুফি, কমল বড়ুয়া, নাজমুল আহসান, কফিল উদ্দিন খোকন, আকতার ফারুক, প্রিয়লাল গোস্বামী, তৌহিদুল আনোয়ার, অহিদ চৌধুরী মুক্তি, আবু সাহেদ, এমকে আলম বাসেত,আনোয়ার মিয়া, মুছা শামীম, ওমর সাহেদ হিরু, মো জাহেদ, এরশাদ মুন্না, রাশেদুল আনোয়ার খান, জহির উদ্দিন সুমন, জসিম উদ্দিন খন্দকার, অহিদুল আলম সুমন,হানিফ মানিক, আবু বক্কর সিদ্দিকী, মো. ওয়াজেদ প্রমুখ বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...