রবিবার, ৯ আগস্ট ২০২৬

সৌদি আরবকে হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল পোল্যান্ড

স্পোর্টস ডেস্ক

শক্তিমত্ত্বার বিচারে পোল্যান্ড থেকে ২৫ ধাপ পিছিয়ে থাকা সৌদি আরব পুরো ম্যাচে আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও পায়নি গোলের দেখা। অন্যদিকে বল দখল কিংবা আক্রমণে খানিকটা কম ধার থাকলেও ফুটবল নৈপূন্যে সুযোগ বুঝে জিতে নিল পোল্যান্ড। গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মধ্যপ্রাচ্যের দেশটিকে ২-০ গোল ব্যবধানে হারিয়েছে পোল্যান্ড।

ম্যাচের শুরু থেকেই পোল্যান্ডের রক্ষণভাগে আক্রমণ চালাতে থাকে দারুণ ছন্দে থাকা সৌদি আরব। ম্যাচের ১৩তম মিনিটে গোল পেতে পারত মধ্যপ্রাচ্যের এই দেশটি। কিন্তু আব্দুল হামিদের দেয়া পাসে মোহামেদ কান্নার নেয়া ডান পায়ের শট গোলবারে লেগে ফিরে আসে।

‘সি’ গ্রুপের এই ম্যাচে বল দখল ও আক্রমণে পোল্যান্ডকে পাত্তাই দেয়নি সৌদি আরব। পুরো ম্যাচের ৬৪ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে সক্ষম হয়েছে আগের ম্যাচে আর্জেন্টিনাকে হারানো দলটি। আর প্রতিপক্ষের গোলবার বরাবর শট নিয়েছে মোট পাঁচটি। কিন্তু পায়নি কাঙ্ক্ষিত গোলের দেখা।

অন্যদিকে পুরো ম্যাচের কেবল ৩৪ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে পেরেছে পোলিশ ফুটবলাররা। আর সৌদি আরবের গোলবারে নিজেদের মাত্র দুটি শট। গোলও পেয়েছে দুটি।

এরপরও প্রতিপক্ষের গোলবারে একের পর এক আক্রমণ চালায় সৌদি আরবের ফুটবলাররা। কিন্তু পাচ্ছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা। উল্টো ম্যাচের ম্যাচের ৩৯তম মিনিটে লিড নেয় পোল্যান্ড। দলীয় স্ট্রাইকার লেভানডোস্কির পাসে ডি বক্স থেকে ডান পায়ের শটে গোল করেন জিয়েলিন্সকি।

অবশ্য সমতায় ফেরার সুযোগ পায় সৌদি আরব। ম্যাচের ৪৪তম মিনিটে ভারের সহায়তায় পেনাল্টি পেয়ে যায় মরুভূমির দেশটি। কিন্তু দলীয় স্ট্রাইকার সলিম আল দাওসারির নেয়া শট রুখে দেন পোলিশ গোলকিপার। ফলে ১-১ গোল ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে সৌদি আরব। বল দখল ও আক্রমণেও আধিপত্য দেখায় দলটির ফুটবলাররা। কিন্তু প্রতিপক্ষে ডি-বক্সের কাছাকাছিতে এসেই খেই হারিয়ে ফেলে তারা। অন্যদিকে ম্যাচের ৬৩তম মিনিটে আরও এক গোল পেয়ে যেত পারত পোল্যান্ড। ডানপ্রান্ত থেকে ফ্রাঙ্কোসকির ক্রসে মিলিকের দেয়া হেড গোলবারে লেগে ফিরে আসে।

আর ৮২তম মিনিটে দলের সবচেয়ে বড় তারকা রবার্তো লেভানডোস্কির কল্যাণে দ্বিতীয় গোল পেয়ে যায় পোল্যান্ড। এ সময় ডি-বক্সের ভেতরে দলকে বিপদমুক্তর করতে পারেনি সৌদি আরবের ডিফেন্ডার। অন্যদিকে সুযোগ বুঝে বল জালে পাঠিয়ে নেন পোল্যান্ডের বার্সেলোনার তারকা ফুটবলার রবার্তো লেভানডোস্কি। ফলে ২-০ গোল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে পোলিশরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...