বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বড় পরিবর্তন আসছে আর্জেন্টিনার একাদশে

ক্রীড়া প্রতিবেদক

ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসরে সৌদি আরবের কাছে হারের পর থেকেই স্নায়ুচাপে রয়েছে আর্জেন্টিনা। দেয়ালে পিঠ ঠেকে গেছে লে আলবিসেলেস্তেদের।

গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টায় মাঠে নামবে কোচ স্কালোনির শিষ্যরা। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ নর্থ আমেরিকান দল ‘মেক্সিকো’।

এ ম্যাচে মাঠে নামার আগে শুক্রবার অনুশীলন করেছে আর্জেন্টিনা দল। প্রথম ম্যাচে হারের পর গুঞ্জন রয়েছে মেক্সিকোর বিপক্ষে মেসিদের দলে বড় পরিবর্তন আসছে। গত ম্যাচে রক্ষণভাগে সামলানো চারজনের তিনজনই ছিটকে যেতে পারেন এই ম্যাচের শুরুর একাদশ থেকে। এমনটাই ইঙ্গিত করেছেন আর্জেন্টাইন সাংবাদিক ‘গাস্তন এদুল’।

আর্জেন্টিনার প্রথম ম্যাচে দলে জায়গা পাওয়া নিকোলাস তাগলিয়াফিকোর এই ম্যাচে শুরুর একাদশে থাকার সম্ভাবনা কম। তার পরিবর্তে জায়গা পেতে পারেন মার্কোস আকুনা। লিসান্দ্রো মার্টিনেজ খেলতে পারেন ক্রিশ্চিয়ান রোমেরোর জায়গায়। তবে গত ম্যাচে থাকা নিকোলাস ওতামেন্দি যথারীতি শুরুর একাদশেই জায়গা পাচ্ছেন।

ডিফেন্সে নাহুয়েল মলিনার জায়গায় গঞ্জালো মন্টিয়েল, মিডফিল্ডে পাপু গোমেজের জায়গায় এনজো ফার্নান্দেজ। এ ছাড়া গুইদো রদ্রিগেজ কিংবা অ্যালেক্সিস ম্যাক এলিস্টারও শুরু একাদশে চমক হিসেবেই থাকতে পারেন।

আক্রমণভাগে যথারীতি মেসির সঙ্গ দেবেন লওতারো মার্টিনেজ আর অ্যাঞ্জেল ডি মারিয়া। আর বদলি হিসেবে খেলতে পারেন জুলিয়ান আলভারেজ। গোলপোস্টে কোচের সেরা পছন্দ এমিলিয়ানো মার্টিনেজ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ :

এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, গঞ্জালো মন্টিয়েল, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, লওতারো মার্টিনেজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...